ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে চার দিনব্যাপী ‘অ্যাক্রেডিটেশন কাউন্সিল চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক ওয়ার্কশপ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের মিলনায়তনে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী প্রমুখ। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সফলতা, দুর্বলতা, সুযোগ ও প্রতিবন্ধকতাসমূহ সম্পর্কে সংক্ষিপ্ত মূল্যায়ন করে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কী কী পদক্ষেপ, কৌশল ও পরিকল্পনা নিয়ে আসন্ন অ্যাক্রেডিটেশন কাউন্সিল চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়, সে সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি।