প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়ন’ নিয়ে মতবিনিময় সভা বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক ধারণাপত্র তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী লোকজনের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার প্রায় ৫০টি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক এম নূরুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক মুশফিক এম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি