কক্সবাজার সরকারি কলেজের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে কক্সবাজার সরকারি কলেজ এবারও দক্ষিণ চট্টগ্রামে শীর্ষস্থান ধরে রেখেছে। এই কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ১০৬ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কলেজটি নবম অবস্থানে রয়েছে। ওই কলেজসূত্রে জানা গেছে, এবার কলেজটি থেকে ৭৩২ জন (বিজ্ঞানে ২১৪, ব্যবসায় শিক্ষায় ৩০৯ এবং মানবিক শাখায় ২০৯ জন) পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেন ৬৮৭ জন। পাসের হার ৯৩ দশমিক ৮৫ শতাংশ। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার