কবি জসীমউদ্দীন পল্লীকবি নামে বেশি পরিচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক উত্তরটি লিখ অংশ-৪প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে ১ নম্বর প্রশ্নে থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’। প্রশ্ন থাকবে ১০টি নম্বর থাকবে ১০।৩৭. ‘এত হাসি কোথায় পেলে’ কবিতার মূলভাব অনুযায়ী কোন বাক্যটি যথার্থ?ক. শিশুর ভাষা সবার প্রিয় খ. শিশুর হাসি ফুলের মতো গ. শিশুর সবকিছুই সুন্দর ঘ. শিশুর হাঁটা-চলা সুন্দরউত্তর: গ. শিশুর সবকিছুই সুন্দর।৩৮. প্রশ্নবোধক চিহ্নের সঠিক ব্যবহার হয়েছে—ক. তুমি বললে আর কী হবে? খ. কে না ভালো গান শুনতে পছন্দ করে?গ. মামা বললেন, এটা শখের হাঁড়ি? ঘ. দুটোর বেশি ডুব দিয়ো না কিন্তু?উত্তর: খ. কে না ভালো গান শুনতে পছন্দ করে?৩৯. কোন শব্দে দুটি ফলা ব্যবহূত হয়েছে?ক. সাফল্য খ. মন্ত্রমুগ্ধ গ. প্রত্যহ ঘ. ব্যক্তিউত্তর: প্রত্যহ।৪০. ‘সাধনা’ শব্দটির অর্থ—ক. ব্রত খ. দক্ষতা গ. ভদ্রতা ঘ. সমতাউত্তর: ক. ব্রত।৪১. কোন কাজটি ‘গবেষণা’র যথার্থ ফসল?ক. রত্নপাথর সংগ্রহ খ. টেলিফোন আবিষ্কার গ. রেল ভ্রমণ ঘ. ছাদ পেটানোর গানউত্তর: খ. টেলিফোন আবিষ্কার৪২. ‘ক্ষ’ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?ক. ক্+শ খ. ক্+স গ. ক্+ষ ঘ. ক্+খউত্তর: গ. ক্+ষ।৪৩. বৈমানিকেরা ব্যবহার করেন—ক. পকেট কম্পাস খ. নৌ-কম্পাস গ. জাইরো কম্পাস ঘ. আধুনিক কম্পাসউত্তর: গ. জাইরো কম্পাস।৪৪. কবি জসীমউদ্দীন যে নামে বেশি পরিচিত—ক. বিদ্রোহী কবি খ. পল্লীকবি গ. আঞ্চলিক কবি ঘ. রেনেসাঁ কবিউত্তর: খ. পল্লীকবি।৪৫. ‘জলপরী ও কাঠুরের গল্প’-এর ভাববস্তু অনুসারে কোন বাক্যটি উপযুক্ত?ক. লোভে পাপ, পাপে মৃত্যু খ. সৎ মানুষকে সবাই ভালোবাসেগ. সততার পুরস্কার পাওয়া যায় ঘ. সততায় জয়, লোভে ক্ষয়উত্তর: ঘ. সততায় জয়, লোভে ক্ষয়।৪৬. ‘চাষি’ কবিতার মূলভাব অনুযায়ী দেশের বড় সাধক—ক. চাষিগণ খ. শিক্ষকগণ গ. শিল্পীগণ ঘ. ধার্মিকগণউত্তর: ক. চাষিগণ।৪৭. ‘সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা’— বাক্যটি দিয়ে কবি বুঝিয়েছেন—ক. জীবনে সাধনার মূল্য অনেক খ. চাষিদের কাজ কঠিন সাধনার কাজগ. চাষিরা সারা জীবন তপস্যা করেন ঘ. চাষিদের কাজ অনুসরণীয়উত্তর: খ. চাষিদের কাজ কঠিন সাধনার কাজ।৪৮. যুক্তবর্ণ সংবলিত শব্দ—ক. সম্রাট খ. রাজ্য গ. পূর্ণ ঘ. আবিষ্কারউত্তর: ঘ. আবিষ্কার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল