কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষ ভর্তি আবেদন শুরু ১০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে চারটি ইউনিটে মোট ১২টি বিভাগে ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০১১ পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে হবে। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর, ‘সি’ ইউনিটে ১২ ডিসেম্বর, ‘ই’ ইউনিটে ১৩ ডিসেম্বর এবং ‘বি’ এবং ‘ডি’ ইউনিটে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ১১টা থেকে।আবেদন ফি (টেলিটকের সার্ভিস চার্জসহ) ‘এ’, ‘ডি’, ‘ই’ ইউনিটের জন্য ৫০০টাকা এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের জন্য ৬০০ টাকা করে। ১২টি বিভাগে আসনসংখ্যা ৬১০।ভর্তি পরীক্ষার আসনবিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হবে এবং ভর্তি পরীক্ষার দিন দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশপত্রের দুটি সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে। আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নিয়মাবলি পত্রিকা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।