কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা কাল রোববার শুরু হচ্ছে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ বছর প্রতি আসনের বিপরীতে ২৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল রোববার। এ ছাড়া ২৩ নভেম্বর ‘গ’, ২৪ নভেম্বর ‘খ’, ২৫ নভেম্বর ‘ক’ এবং ২৬ নভেম্বর ‘ঙ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচটি ইউনিটের ১৬ বিভাগের ৮২৫টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ৯২০টি আবেদন জমা পড়েছে। ‘ক’ ইউনিটে ১৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৭৬৭ জন। ‘খ’ ইউনিটের ১০৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৯৭৮ জন। ‘গ’ ইউনিটের ১৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৫ জন। ‘ঘ’ ইউনিটের ১৮০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৮৪ জন। ‘ঙ’ ইউনিটের ১৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬৫৬ জন।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি ও অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।