শব্দের অর্থ লিখ অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শব্দার্থ আলোচনা করব। শব্দ অর্থ তোড়ে স্রোতের বেগে। স্বস্তি উদ্বেগমুক্ত অবস্থা। নির্বিঘ্নে নিরাপদে, বাধাহীনভাবে। আকস্মিকতা হঠাত্ ঘটে যাওয়ার অবস্থা। হতবিহ্বল হতবুদ্ধি বা দিশেহারা অবস্থা। প্রতিরোধ বাধা দেওয়া। নিরাপত্তা বিপদহীন বা নিরাপদ অবস্থা। প্লাটুন সেনাদলের উপবিভাগ।কমান্ডার অধিনায়ক। যিনি সেনাদের আদেশ-নির্দেশ দেন।আত্মপ্রত্যয়ী নিজের ওপর আস্থা আছে এমন। পরিখা শত্রুর আক্রমণ রোধ করার জন্য তৈরি গর্ত। হাবিলদার সিপাইদের সর্দার।খলখলানি খলখল শব্দ। গাঙ ছোট্ট নদী।টুইটুবানি টইটম্বুর, কানায় কানায় ভরা।ঝামুরঝুমুর নূপুরের শব্দ।জোছনা ফিনিক ফিনকি দিয়ে চাঁদের জোছনা ছড়ানোর সৌন্দর্য।উড়উড়ানি উড়ুউড়ু মনের ভাব।ছড়ার গড়ার গড়গড়ানি সুন্দর ছড়ার সুর ও ছন্দের গড়িয়ে যাওয়ার শব্দ।অভিহিত নামাঙ্কিত, উক্ত, কথিত।উদ্দীপনা উত্সাহ, আগ্রহ।শ্রমজীবী শ্রমিক, কর্মজীবী। শ্রমসংগীত পরিশ্রম করার সময়ে সৃষ্ট গান। বিনোদন আমোদ, আনন্দদায়ক। প্রতিফলন প্রতিবিম্বন, ছায়াপাত। পারদর্শী দক্ষ, অভিজ্ঞ, সমর্থ। রেওয়াজ অভ্যাস, অনুশীলন। গুরু ওস্তাদ, শিক্ষক। শিষ্যত্ব ছাত্রত্ব, গুরুর অনুসারী। মন্ত্রমুগ্ধ মন্ত্র শুনিয়ে মুগ্ধ করা। লোকসংগীত গ্রামের সাধারণ মানুষের গান। স্বতঃস্ফূর্ত সহজ ও স্বাভাবিকভাবে প্রকাশিত। অভিব্যক্তি প্রকাশ। হাতিয়ার হাতে বহন করা যায় এমন অস্ত্রশস্ত্র। অফুরান ফুরোয় না এমন। রত্নপাথর মণিমুক্তাজাতীয় পাথর। পরখ যাচাই ও পরীক্ষা, দোষগুণ বিচার। গবেষণা কোনো বিষয়ে ব্যাপক ও গভীর অনুসন্ধান। কাঠুরিয়া কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যার পেশা। কুড়াল কুঠার, কাঠ কাটার অস্ত্র। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল