কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়ে কোর্স
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সিসকো অথরাইজড লোকাল একাডেমি হিসেবে সিসকো সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট (সিসিএনএ) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১১ আগস্টের মধ্যে। ন্যূনতম এইচএসসি পাস বা সমমানের যোগ্যতাসম্পন্ন যেকোনো ব্যক্তি অথবা কম্পিউটার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ থেকে সংগ্রহ করতে হবে। এক বছর মেয়াদি কোর্সটি চার সেমিস্টারে সিসকোর নির্দেশনা অনুসারে ২৮০ ঘণ্টা বা ততোধিক সময়ে সম্পন্ন হবে। এই কোর্সে ভর্তির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট বিকেল তিনটায় সিএসই সেমিনার কক্ষে। পরীক্ষায় উত্তীর্ণদের নাম প্রকাশ করা হবে ১৫ আগস্ট। প্রার্থীদের ভর্তি হতে হবে ১৬ আগস্টের মধ্যে এবং ক্লাস শুরু হবে ১৮ আগস্ট বিকেল তিনটায়। রেজিস্ট্রেশন, সেমিস্টার ফিসহ ভর্তি বিষয়ে বিস্তারিত জানা যাবে বিজ্ঞপ্তি থেকে। যোগাযোগ: সিএসই অফিস, রুয়েট, ফোন: ৭৫০৭৪২-৩-বর্ধিত: ৫০১ মোবাইল: ০১৭১২৭৩৫৯২৭