বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। এ জন্য প্রতিটি অংশের সমান গুরুত্ব দিতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-২
৩৯। কোন বাসটির কার্যকারিতা দ্বিমুখী?
ক. ডাটা খ. কন্ট্রোল
গ. অ্যাড্রেস ঘ. ইউএসবি
উত্তর: ক. ডাটা
৪০। ফায়ারওয়্যার —
i. Apple কর্তৃক উদ্ভাবিত
ii. ডাটা সঞ্চালনের গতি ৭৮৬ এমবিপিএস
iii. ক্যামেরায় ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৪১। ইউএসবি পোর্ট কোন কোম্পানির উদ্ভাবিত?
ক. অ্যাপল খ. ডেল
গ. ইনটেল ঘ. এইচপি
উত্তর: গ. ইনটেল
৪২। অ্যাপলের সর্বশেষ পাওয়ার পিসি প্রসেসর কম্পিউটারগুলো কী নামে পরিচিত?
ক. জি-২ খ. জি-৩
গ. জি-৪ ঘ. জি-৭
উত্তর: গ. জি-৪
৪৩। কোন পোর্টটি iLink নামে পরিচিত?
ক. ইউএসবি খ. সিরিয়াল
গ. ফায়ারওয়্যার
ঘ. প্যারালাল
উত্তর: গ. ফায়ারওয়্যার
৪৪। মেকিনটোশ কম্পিউটার — কোম্পানির প্রসেসর দিয়ে তৈরি?
ক. এইচপি খ. ইনটেল
গ. মটোরোলা ঘ. এএমডি
উত্তর: ক. এইচপি
৪৫। কম্পিউটার যন্ত্রটি ভালো রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির ওপর?
ক. কক্ষের তাপমাত্রা
খ. বিদ্যুত্-ব্যবস্থা
গ. ব্যবহারকারীর ঘ. ভাইরাস
উত্তর: খ. বিদ্যুত্-ব্যবস্থা
অধ্যায়-৩
১। কম্পিউটার সিস্টেম হলো—
ক. হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়
খ. হার্ডওয়্যারের সমন্বয়
গ. সফটওয়্যারের সমন্বয়
ঘ. সফটওয়্যার ও কাস্টমাইজড প্রোগ্রামের সমন্বয়
উত্তর: ক. হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়
২। সফটওয়্যার হচ্ছে—
ক. মস্তিষ্ক খ. প্রাণ গ. হাত ঘ. পা
উত্তর: খ. প্রাণ
৩। হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশনের সঙ্গে যোগসূত্র রক্ষা করে?
ক. কন্ট্রোল ইউনিট
খ. সিপিইউ
গ. ইনপুট ডিভাইস
ঘ. অপারেটিং সিস্টেম
উত্তর: ঘ. অপারেটিং সিস্টেম
৪। সফটওয়্যার প্রধানত—
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
উত্তর: ক. ২ প্রকার
৫। অর্ধপরিবাহী স্মৃতি—
i. র্যাম ii. রম iii. হার্ডডিস্ক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i ও ii
উত্তর: ঘ. i ও ii
৬। কম্পিউটারের কোন ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে—
ক. হার্ড ডিস্ক খ. কমপ্যাক্ট ডিস্ক
গ. ফ্লপি ডিস্ক ঘ. স্টার্ট আপ ডিস্ক
উত্তর: ঘ. স্টার্ট আপ ডিস্ক
৭। হার্ড ডিস্ক কোন ডিস্ক হিসেবে কাজ করে?
ক. হার্ড ডিস্ক খ. কমপ্যাক্ট ডিস্ক
গ. ফ্লপি ডিস্ক ঘ. স্টার্ট আপ ডিস্ক
উত্তর: ঘ. স্টার্ট আপ ডিস্ক
৮। কর্মবিভাগের ভিত্তিতে অপারেটিং সিস্টেমকে প্রধানত কত ভাগে ভাগ করা যেতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক. ২।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা