
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৩
৯। অপারেটিং সিস্টেমের কাজ—
i. ফাইল ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে প্রধান স্মৃতিতে নিয়ে আসে
ii. ডিস্ককে কাজের উপযোগী করে
iii. ডিস্ক কমান্ড কার্যকর করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। অপারেটিং সিস্টেমের কেন্দ্রীয় অংশকে বলে—
ক. শেল খ. কোর
গ. কারনেল ঘ. সেন্টার পয়েন্ট
১১। নিয়ন্ত্রণ প্রোগ্রাম কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
১২। সেবামূলক প্রোগ্রামের অংশ—
ক. ৬টি খ. ৪টি গ. ২ টি ঘ. ৩টি
১৩। কোনটি নিয়ন্ত্রণ অংশের সংশ্লিষ্ট প্রোগ্রাম?
ক. সুপারভাইজার প্রোগ্রাম
খ. সেবামূলক প্রোগ্রাম
গ. উপযোগ প্রোগ্রাম
ঘ. নিয়ন্ত্রণ প্রোগ্রাম
১৪। নিয়ন্ত্রণ প্রোগ্রামের প্রকারভেদ—
i. সুপারভাইজার প্রোগ্রাম
ii. জব কন্ট্রোল প্রোগ্রাম
iii. ইনপুট বা আউটপুট প্রোগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫। কনকারেন্ট অপারেটিং সিস্টেম একই সঙ্গে কাজ করে—
ক. একাধিক প্রোগ্রাম নিয়ে
খ. একটি প্রোগ্রাম নিয়ে
গ. কারেন্ট প্রোগ্রাম নিয়ে
ঘ. দুটি প্রোগ্রাম নিয়ে
১৬। বাফার হচ্ছে—
ক. ইনপুট প্রোগ্রাম
খ. আউটপুট প্রোগ্রাম
গ. ইনডেক্স প্রোগ্রাম
ঘ. ইনপুট-আউটপুট প্রোগ্রাম
১৭। ইউটিলিটি প্রোগ্রামের কাজ—
i. আপডেট ফাইল তৈরি করা
ii. ইনপুট-আউটপুট ডিভাইস থেকে অন্য ইনপুট-আউটপুট ডিভাইসে ডেটা স্থানান্তর করা
iii. রেকর্ডগুলো বিন্যস্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮। টাইম স্লাইস হলো—
ক. এক সেকেন্ড করে বরাদ্দ সময়
খ. এক মিনিট করে বরাদ্দ সময়
গ. এক ঘণ্টা করে বরাদ্দ সময়
ঘ. এক দিন করে বরাদ্দ সময়
১৯। বড় প্রোগ্রামকে কয়েকটি ভাগে ভাগ করে নির্বাহ করার কাজটি অপারেটিং সিস্টেমের যে অংশ করে সেটি হচ্ছে—
ক. সেবামূলক প্রোগ্রাম
খ. সুপারভাইজার প্রোগ্রাম
গ. উপযোগ প্রোগ্রাম
ঘ. নিয়ন্ত্রণ প্রোগ্রাম
২০। কম্পিউটারের হার্ডডিস্ক থেকে প্রয়োজনীয় প্রোগ্রামগুলোকে র্যামে নিয়ে আসার জন্য অপারেটিং সিস্টেমের কোন অংশ কাজ করে?
ক. সুপারভাইজার প্রোগ্রাম
খ. ইনপুট/আউটপুট নিয়ন্ত্রণ প্রোগ্রাম
গ. অনুবাদক প্রোগ্রাম
ঘ. উপযোগ প্রোগ্রাম
২১। একাধিক প্রসেসরের মধ্যে ছোট প্রসেসরকে বলা হয়—
ক. মাল্টিপ্রসেসর খ. সম্মুখ প্রসেসর
গ. অনুবাদক প্রসেসর
ঘ. মেইন প্রসেসর
২২। সম্মুখ প্রসেসরের প্রধান কাজ—
ক. প্রধান প্রসেসরের মধ্যে সংযোগ রক্ষা করা খ. ছোট প্রসেসরের মধ্যে সংযোগ রক্ষা করা গ. ইন্টারনাল প্রসেসরের মধ্যে সংযোগ রক্ষা করা
ঘ. এক্সটার্নাল প্রসেসরের মধ্যে সংযোগ রক্ষা করা
২৩। রিয়েল টাইমের অর্থ কী?
ক. তাত্ক্ষণিক খ. অতঃপর
গ. মুহূর্তের মধ্যে ঘ. হঠাত্।
২৪। সার্ভারের সঙ্গে নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলোকে বলা হয়—
ক. টার্মিনাল খ. হোস্ট
গ. রিসোর্স শেয়ারিং
ঘ. রিয়েল টাইমস।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. ক ২৩. ক ২৪. ক।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা