
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৩
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বিমানের অভ্যন্তরে বায়ুচাপ নিয়ন্ত্রণকারী যন্ত্রের সঙ্গে কম্পিউটারের সংযোগ থাকে। বায়ুর চাপ কম-বেশি হওয়ার সঙ্গে সঙ্গেই কম্পিউটারে বার্তা পৌঁছাতে হয়। বার্তা পৌঁছাতে বিলম্ব হলে যাত্রীদের নাকেমুখে রক্ত উঠে আসতে পারে ও আরও জটিল সমস্যা হতে পারে।
২৬। উপরোক্ত পরিস্থিতির ক্ষেত্রে যে অপারেটিং সিস্টেম কম্পিউটারের জন্য প্রযোজ্য
i. রিসোর্স শেয়ারিং ii. ক্লায়েন্ট সার্ভার
iii. রিয়েল টাইম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. i, ii ও iii
২৭। উদ্দীপকের যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বসানো হয়—
ক. সেন্সর খ. হোস্ট
গ. টার্মিনাল ঘ. রিয়েল মেশিন
২৮। নিচের কোনটিকে অপারেটিং সিস্টেম বলা হয়?
ক. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
খ. প্যাকেজ অ্যাপ্লিকেশন
গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. কাস্টমাইজড সফটওয়্যার
২৯। উইন্ডোজ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক. ১৯৭৫ খ. ১৯৮০
গ. ১৯৮৫ ঘ. ১৯৯০
৩০। উইন্ডোজ ৯৮ কোন ধরনের সফটওয়্যার?
ক. অপারেটিং সিস্টেম
খ. প্যাকেজ প্রোগ্রাম
গ. ডাটাবেজ প্রোগ্রাম
ঘ. অনুবাদক প্রোগ্রাম
৩১। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে—
ক. এমএস ওয়ার্ড খ. এমএস এক্সেল
গ. হার্ড ডিস্ক ঘ. অপারেটিং সিস্টেম
৩২। Mac Os কোন কম্পিউটারে চলে—
ক. IBM PC কম্পাটিবল খ. অ্যাপল-২
গ. মিনিফ্রেম ঘ. মেকিনটোশ
৩৩। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো
i. ইউনিক্স ii. আইবিএম
iii. ওস/৪০০
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। প্রক্রিয়াকরণের কাজ করার সময় তথ্যকে ধারণ করা হয়—
ক. র্যামে ও হার্ডডিস্কে খ. র্যামে ও রমে
গ. রেজিস্টারে ও রমে
ঘ. রেজিস্টারে ও র্যামে
৩৫। র্যামের নির্দেশমালাকে অনেক সময় বলা হয়—
ক. প্রোগ্রাম খ. সফটওয়্যার
গ. ফার্মওয়্যার ঘ. অপারেটিং সিস্টেম
৩৬। অপারেটিং সিস্টেম যখন একই সঙ্গে একাধিক প্রোগ্রাম নিয়ে কাজ করে, তখন তাকে বলা হয়—
ক. মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম খ. ইউনিক অপারেটিং সিস্টেম
গ. কনকারেন্ট অপারেটিং সিস্টেম
ঘ. ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম
৩৭। একটি ওষুধ কোম্পানি তার উত্পাদিত বিভিন্ন ওষুধের তথ্য-সংবলিত একটি সফটওয়্যার তৈরি করল। এটি কোন ধরনের সফটওয়্যার?
ক. কাস্টমাইজড খ. গ্রাফিক্যাল
গ. অ্যাপ্লিকেশন ঘ. ডিস্ট্রিবিউটেড
৩৮। সিস্টেম সফটওয়্যার হলো—
i. টাইম শেয়ারিং
ii. রিসোর্স শেয়ারিং
iii. ক্লায়েন্ট সার্ভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯। ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া যায় কোন অপারেটিং সিস্টেম?
ক. ইউনিক্স খ. লিনাক্স
গ. উইন্ডোজ ঘ. ভিস্তা
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪০-৪১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একটি স্বনামধন্য গ্রুপ অব কোম্পানিজ তাদের হিসাব-নিকাশ কম্পিউটারে করার সিদ্ধান্ত নেয়। এ জন্য তারা একটি নিজস্ব সফটওয়্যার ব্যবহার করবে বলে ঠিক করে।
৪০। তাদের সফটওয়্যারটি কোন ধরনের হবে?
ক. কাস্টমাইজড খ. স্প্রেডশিট
গ. ডাটাবেজ ঘ. ক্যাড
৪১। তাদের সফটওয়্যারটি পরিচালনার জন্য আরেকটি কোন সফটওয়্যারের প্রয়োজন হবে?
ক. ডাটাবেজ খ. সিস্টেম
গ. প্যাকেজ ঘ. ওয়ার্ড প্রসেসিং।
৪২। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে তৈরি করা হয়—
i. সিস্টেম সফটওয়্যার ii. অ্যাপ্লিকেশন সফটওয়্যার iii. হার্ডওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
২৬. গ ২৭. ক ২৮. গ ২৯. গ ৩০. ক ৩১. ঘ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ক ৩৮. ক ৩৯. ক ৪০. ক ৪১. খ
৪২. গ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা