কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৩
৬৩। Windows NT কত বিটের অপারেটিং সিস্টেম
ক. ৮ খ. ১৬ গ. ২৪ ঘ. ৩২
৬৪। বাংলা সফটওয়্যার শহীদলিপি ব্যবহার করা হয়—
ক. সুপার কম্পিউটারে
খ. মেকিনটোশ কম্পিউটারে
গ. মেইনফ্রেম কম্পিউটারে
ঘ. মিনিফ্রেম কম্পিউটারে
৬৫। লেখালেখির জন্য তৈরি প্যাকেজ প্রোগ্রাম হলো—
i. ওয়ার্ড স্টার ii. ওয়ার্ড পারফেক্ট
iii. মাইক্রোসফট ওয়ার্ড
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬। কোন কোম্পানি এমএস ডস অপারেটিং সিস্টেম তৈরি করে?
ক. মাইক্রোসফট খ. আইবিএম
গ. অ্যাপল ঘ. জেরোক্স
৬৭। নিচের কোনটিকে অপারেটিং সিস্টেম বলা হয়?
ক. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
খ. প্যাকেজ অ্যাপ্লিকেশন
?গ. সিস্টেম সফটওয়্যার
ঘ. অ্যাকটিভ সফটওয়্যার
৬৮। MS DOS কোন অপারেটিং সিস্টেমের ক্লোন—
ক. Beos খ. Unix
গ. Mac OS ঘ. CP/M
৬৯। CP/M হলো—
ক. একধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
খ. একধরনের অপারেটিং সিস্টেম
গ. একধরনের প্যাকেজ প্রোগ্রাম
ঘ. একধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম
৭০। অগ্রসর গবেষণা কাজে নিয়োজিত বিজ্ঞানীরা অত্যাধুনিক গবেষণা ও উন্নয়নের জন্য যে অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন—
ক. উইন্ডোজ খ. লিনাক্স
গ. ইউনিক্স ঘ. সিপি/এম
৭১। প্যাকেজ সফটওয়্যার কোনটি?
i. মাইক্রোসফট ওয়ার্ড
ii. মাইক্রোসফট এক্সেল iii COBOL
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# অনুচ্ছেদটি পড়ো এবং ৭২-৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সামিহা হঠাত্ একদিন কম্পিউটারে তার প্রয়োজনীয় একটি ফাইল খুঁজে না পেয়ে একজন কম্পিউটার বিশেষজ্ঞের শরণাপন্ন হলো। তিনি কম্পিউটারের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করে বললেন কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হওয়ায় এমনটি হয়েছে।
৭২। সামিহা ফাইল হারিয়েছে যে কারণে সেটি হচ্ছে একটি—
ক. বিপত্তি সৃষ্টিকারী প্রোগ্রাম
খ. অনুবাদক গ. সিস্টেম ঘ. জীবাণু
৭৩। কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে—
i. ডিস্কের ফাইল নষ্ট হয়
ii. কম্পিউটার চালু করার ক্ষেত্রে বিড়ম্বনার সৃষ্টি হয়
iii. ডিস্ক পর্যন্ত নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৪। প্রশ্নোত্তরমূলক কাজের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো?
ক. Fortran খ. Algol
গ. Foxpro ঘ. BASIC
৭৫। বৈজ্ঞানিক সমস্যা সমাধান ও বিশ্লেষণের জন্য কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতো—
ক. বেসিক খ. সি
গ. এক্সেল ঘ. ফোরট্রান।

অধ্যায়-৪
১। সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলে—
ক. সংখ্যা পদ্ধতি খ. বাইনারি
গ. দশমিক ঘ. অকটাল
২। কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ হয়—
ক. অকটাল পদ্ধতিতে
খ. দশমিক পদ্ধতিতে
গ. বাইনারি পদ্ধতিতে
ঘ. পূর্ণ সংখ্যা পদ্ধতিতে
৩। কম্পিউটারের সফটওয়্যার কোন ধরনের শক্তি?
ক. দৃশ্যমান শক্তি খ. অদৃশ্য শক্তি
গ. স্থির শক্তি ঘ. ইনপুট শক্তি
৪। প্রাচীনকালের মানুষ সংখ্যার কাজ করত—
ক. কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে
খ. গণনাযন্ত্রের সাহায্যে
গ. হাতের আঙুলের সাহায্যে
ঘ. কম্পিউটারের সাহায্যে
৫। প্রাচীন ব্যাবিলনে মানুষ গণনার জন্য কত ধরনের পদ্ধতি ব্যবহার করত?
ক. ৪ ধরনের খ. ৩ ধরনের
গ. ২ ধরনের ঘ. ৫ ধরনের
৬. আল খোয়ারিজমি কোন দেশের অধিবাসী?
ক. গ্রিস খ. আরব গ. ইরান ঘ. ভারত।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
৬৩. ঘ ৬৪. খ ৬৫. ঘ ৬৬. ক ৬৭. গ ৬৮. ঘ ৬৯. খ ৭০. গ ৭১. ক ৭২. ক ৭৩. ঘ ৭৪. ঘ ৭৫. ঘ।
অধ্যায়-৪
১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. গ ৬. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা