কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় ষ ছবি: পাভেল রহমান
কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় ষ ছবি: পাভেল রহমান

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-৪
৭. কোন সংখ্যা পদ্ধতিকে ইন্দো-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?
ক. বাইনারি খ. দশমিক
গ. অকটাল ঘ. হেক্সাডেসিমাল
৮. আরবেরা ভারতীয়দের কাছ থেকে সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কবে?
ক. ৩০০ খ্রষ্টিাব্দে খ. ৪০০ খ্রষ্টিাব্দে
গ. ৪২০ খ্রষ্টিাব্দে ঘ. ৫০০ খ্রষ্টিাব্দে
৯. কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?

ক. আল বিরুনি খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি ঘ. আল হ্যাজেন
১০. প্রাচীন ব্যাবিলনীয়রা ছোট ও বড় সংখ্যা গণনার জন্য যথাক্রমে সংখ্যা ব্যবহার করত-
i. ২-ভিত্তিক ও ৮-ভিত্তিক
ii. ৮-ভিত্তিক ও ১৬-ভিত্তিক
iii. ১০-ভিত্তিক ও ৬০-ভিত্তিক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
১১. আরবেরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
ক. ভারতীয়দের কাছ থেকে
খ. গ্রিকদের কাছ থেকে
গ. চীনাদের কাছ থেকে
ঘ. মিশরীয়দের কাছ থেকে
১২. সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কেন?
ক. পরিচালনার জন্য
খ. সাহিত্য রচনার জন্য
গ. সুর সৃষ্টির জন্য
ঘ. গণনা কাজের জন্য
১৩. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?
ক. ১ ও ১ খ. ০ ও ১
গ. ০ ও ০ ঘ. ২ ও ১
১৪. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনটি?
ক. ৮ খ. ২ গ. ১০ ঘ. ১৬
১৫. কম্পিউটারে ব্যবহূত হয় কোন সংখ্যা পদ্ধতি?
ক. দশমিক খ. অকটাল
গ. হেক্সাডেসিমেল ঘ. বাইনারি
১৬. কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে ব্যবহার হয়-
ক. বাইনারি খ. অকটাল
গ. দশমিক ঘ. হেক্সাডেসিমেল
১৭. কোন বাক্যটি সত্য?
ক. বিট হচ্ছে মেৌলিক একক
খ. বিট হচ্ছে যেৌগিক একক
গ. বিটের কোনো একক নেই
ঘ. বিট হচ্ছে মেৌলিক ও যেৌগিক একক
১৮. সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে কী বলে?
ক. ক্যারেক্টার খ. অঙ্ক গ. বিট ঘ. বাইট
১৯. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহূত হয় কোনটি?
ক. বিট খ. বাইট গ. কোড ঘ. অঙ্ক
২০. বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মেৌলিক একক কোনটি?
ক. মেগাবাইট খ. বাইট
গ. কিলোবাইট ঘ. বিট
২১. ১ বাইট সমান-
ক. ৮ বিট খ. ১৬ বিট
গ. ৩২ বিট ঘ. ৬৪ বিট
২২. ০ এবং ১ এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে বলা হয়-
ক. বিট খ. ডিজিট গ. অঙ্ক ঘ. সংখ্যা
২৩. বাইনারিতে ১+১=০, হাতে থাকে-
ক. ০ খ. ১ গ. ০ ঘ. ০১
২৪. বাইনারি সংখ্যা ১১ এর পরের সংখ্যাটি-
ক. ১০ খ. ১০০ গ. ০ ঘ. ০১
২৫. বাইনারি পদ্ধতিতে ১ এর বাইনারি পূরক-
ক. ১ খ. ১০ গ. ০১ ঘ. ০
২৬. ১০১১ এর বাইনারি পূরক কোনটি?
ক. ১১১১ খ. ০১০০ গ. ০০১১ ঘ. ১০০
২৭. ১১০০ সংখ্যাটিতে কয়টি বিট আছে?
ক. ২টি খ. ৮টি গ. ৪টি ঘ. ৩২টি
২৮. ০.২৫১০ কে বাইনারিতে রূপান্তর করলে কোনটি হবে?
ক. ০.১ খ. ০.০১
গ. ০.০০১ ঘ. ০.০০০১
২৯. দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক থাকে-
ক. ২টি খ. ৪টি গ. ৮টি ঘ. ১০টি
৩০. দশমিক পদ্ধতির ১৫ লিখতে হলে বাইনারিতে লিখতে হবে
ক. ১০১১ খ. ১১০০ গ. ১১১১ ঘ. ১১০১
৩১. কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদন হয় কোন পদ্ধতিতে?
ক. অকটাল পদ্ধতিতে
খ. দশমিক পদ্ধতিতে
গ. বাইনারি পদ্ধতিতে
ঘ. পূর্ণ সংখ্যা পদ্ধতিতে
৩২. (১৫৭)১০ এর বাইনারি মান কত?
ক. ১০০১১১০১ খ. ১১০০০০১১
গ. ১৫৭০০০১ ঘ. ১০০১০১১১
৩৩. Windows NT অপারেটিং সিস্টেম কত বিটের?
ক. ৮ খ. ১৬ গ. ২৪ ঘ. ৩২।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৪
৭. খ ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. খ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ক ১৮. ঘ ১৯. গ ২০. ঘ ২১. ক ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ঘ ৩০. গ ৩১. গ ৩২. ক ৩৩. ঘ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা