কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০.। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-৫
১. ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ—
ক. শব্দ রচনা খ. বাক্য রচনা
গ. শব্দ প্রক্রিয়াকরণ ঘ. হিসাব করা
২. মাইক্রোসফট ওয়ার্ডে ‘সেভ’ কমান্ড কোন মেন্যুতে থাকে?
ক. এডিট খ. ভিউ গ. ফরমেট ঘ. ফাইল
৩. কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে কী তৈরি করা হয়?
ক. ডকুমেন্ট খ. ওয়ার্কবুক গ. ফোল্ডার ঘ. শিট
৪. টাইপ রাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়?
ক. বিরন খ. নীল কালি
গ. ভুসা কালি ঘ. দিপ কালি
৫. প্রকাশনার কাজে আগেকার দিনে কীসের অক্ষর ব্যবহার করা হতো?
ক. লোহার খ. তামার গ. রূপার ঘ. সিসার
৬. লেটার প্রেসে কীসের অক্ষর ব্যবহার করা হতো?
ক. ব্রোঞ্জের খ. কাঠের গ. লোহার ঘ. সিসার
৭. আগে প্রকাশনার কাজে হাতে কম্পোজ করার পর ছাপার কাজ করা হতো?
i. ট্র্যাভেল প্রেসে ii. ফ্ল্যাটবেড প্রেসে
iii. অফসেট প্রেসে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. কি-বোর্ডে ফাংশন কির সংখ্যা—
ক. ৪টি খ. ৮টি গ. ১২টি ঘ. ১৬টি
৯. রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?
ক. G খ. I গ. B ঘ. U
১০. কম্পিউটারে প্রদত্ত কোন নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
ক. Tab খ. Caps lock গ. Ctrl ঘ. Esc
১১. কোন প্যারা বা অনুচ্ছেদের লাইনগুলোর শুরু বা শেষটা ব্যতিক্রমী করাকে কী বলে?
ক. ইন্ডেন্টেশন খ. মেইল মার্জ
গ. পেজ ফরমেট ঘ. অ্যালাইনমেন্ট
১২. কম্পিউটারে প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজিং খ. টাইপিং গ. পাবলিশিং ঘ. প্রিন্টিং
১৩. অক্ষরের মাপ হচ্ছে—
ক. ইঞ্চি খ. মিমি গ. ফন্ট ঘ. পয়েন্ট
১৪. ডেস্কটপ পাবলিশিংয়ের গোড়াপত্তন হয়—
ক. ১৯৭১ খ. ১৯৭৬ গ. ১৯৮১ ঘ. ১৯৮৫ সালে
১৫. বাংলাদেশে ডেস্কটপ প্রকাশনার কাজ শুরু হয়—সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭৪ গ. ১৯৮১ ঘ. ১৯৮৭
১৬. ডেস্কটপ পাবলিশিং বা প্রকাশনা কর্মের জন্য সবচেয়ে উপযোগী কম্পিউটার—
i. অ্যাপল ii. মেকিনটোশ iii. আইবিএম পিসি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. সংবাদপত্র ও প্রকাশনা শিল্পে একচেটিয়া ব্যবহূত সফটওয়্যার—
ক. শহীদ লিপি খ. বিজয় গ. প্রশিকা ঘ. লেখনী
১৮. বাংলা ভাষার ফন্ট হলো—
i. হেলভিটিকা ii. চন্দ্রাবতী iii. সুতন্বী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. চন্দ্রাবতী এমজে এটি কোন ভাষার ফন্ট?
ক. ইংরেজি খ. আরবি গ. চায়না ঘ. বাংলা
২০. বানান সংশোধনের কাজকে বলা হয়—
ক. ডিবাগিং খ. এডিটিং গ. প্রুফ দেখা ঘ. এনকোডিং
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
Ms-Word-এ একটি ডকুমেন্ট টাইপ করতে বসে MPHSS নামটি বারবার টাইপের প্রয়োজন হয় এবং পরিশেষে সংরক্ষণ করে সেই ফাইলটি মুদ্রণ করা হলো।
২১. MPHSS নামটি বারবার টাইপ না করে ডকুমেন্টে লেখার জন্য কোন কমান্ডের সাহায্য নেবে?
i. Ctrl+t ii. Ctrl+C iii. Ctrl+V
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. উপরিউক্ত ফাইলটির মুদ্রণ নেওয়ার জন্য প্রযোজ্য কমান্ড পাওয়া যাবে—
ক. ফাইল মেন্যুতে খ. এডিট মেন্যুতে
গ. ফরম্যাট মেন্যুতে ঘ. ভিউ মেন্যুতে
২৩. বানান সংশোধনের কাজ কোন মেন্যুর অধীনে?
ক. Tools খ. File গ. Format ঘ. View
২৪. Ms word প্রোগ্রামে ইংরেজি বানান ও ব্যাকরণ পরীক্ষার জন্য কমান্ড দিতে হয়—
i. Edit মেন্যুর Spelling & Grammar
ii. Tools মেন্যুর spelling & Grammar
iii. F7 বোতাম চাপতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
১. গ ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. খ ৮. গ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. গ ২২. খ ২৩. ক ২৪. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা