বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২৫. F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে একসঙ্গে বলে—
ক. ফাংশন কি খ. কমান্ড কি
গ. কন্ট্রোল কি ঘ. নিউমেরিক কি
২৬. কি-বোর্ডের Shift, Ctrl, Alt কিগুলোকে বলা হয়—
ক. Function Key খ. Numeric Key
গ. Modifier Key ঘ. Space Key
২৭. কোন ডকুমেন্ট তৈরি করার পরের কাজ হলো—
ক. নাম দেওয়া খ. সংরক্ষণ করা
গ. মুছে ফেলা ঘ. সম্পাদন করা
২৮. ইউএস লেটার আকারের কাগজের মাপ হচ্ছে—
ক. ৯ ইঞ্চি×৮ ইঞ্চি খ. ১১ ইঞ্চি×৮.৫ ইঞ্চি
গ. ১০ ইঞ্চি×৮ ইঞ্চি ঘ. ১১ ইঞ্চি×৮ ইঞ্চি
২৯. কাগজের মাপ A4 সাইজের ইঞ্চিতে হবে—
ক. 8.27 × 11.69 খ. 8.5 × 14 গ. 8.5 × 11 ঘ. 8.27 × 14.5
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ইউএস লেটার আকারের কাগজে কোনো ডকুমেন্ট মুদ্রণ করার জন্য চারদিকে .৫ ইঞ্চি মার্জিন এবং দুই কলামের মধ্যে ০.৫ ইঞ্চি জায়গা খালি রেখে পৃষ্ঠার মাপ নির্ধারণ করতে বলা হলো?
৩০. প্রতিটি কলাম কত ইঞ্চি চওড়া হবে?
ক. ৩.৫ ইঞ্চি খ. ৪.৫ ইঞ্চি
গ. ৫.৫ ইঞ্চি ঘ. ৬.৫ ইঞ্চি
৩১. ডকুমেন্টটি ল্যান্ডস্কেপে পরিবর্তন করলে প্রতি কলাম কত ইঞ্চি চওড়া হবে?
ক. ৪.৫০ খ. ৪.৭৫ গ. ৫.০০ ঘ. ৫.২৫ ইঞ্চি
৩২. কাগজের মাপ—
i. A4 Size: 8.27 × 11.69
ii. Letter Size : 8.5 × 11 iii. Legal Size: 8.5 × 14
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. লেখা সাজানোর প্রথম কাজ—
ক. ফন্ট ঠিক করা
খ. অক্ষরের আকার আকৃতি বিন্যাস করা
গ. বানান ঠিক করা ঘ. ইনডেন্ট করা
৩৪. লেখা সম্পাদনার প্রথম কাজ—
ক. মার্জিন বিন্যাস খ. বানান সংশোধন
গ. আকৃতি পরিবর্তন ঘ. পৃষ্ঠার মাপ নির্ধারণ
৩৫. সচরাচর কোনটির সাহায্যে ইনপুট দিতে হয়?
ক. মাউস খ. ফ্লপি ডিস্ক গ. কি-বোর্ড ঘ. ক্যামেরা
৩৬. ট্যাবের নিচের সারি হচ্ছে—
ক. রিবন খ. রুলার গ. স্ক্রোলবার ঘ. টাইটেলবার
৩৭. বাংলা সফটওয়্যার শহীদ লিপি ব্যবহার করা হয়?
ক. সুপার কমিপউটার খ. মেকিনটোশ কম্পিউটার
গ. মেইনফ্রেম কম্পিউটার ঘ. মিনি কম্পিউটার
৩৮. টেবিল তৈরি করতে কোন মেন্যুতে ক্লিক করতে হয়?
ক. File খ. Table গ. Tools ঘ. Insert
৩৯. টেবিলের মধ্যে ৪টি ঘর একীভূত করতে কোন কমান্ড ব্যবহার করতে হবে?
ক. Merge খ. Delete গ. Insert ঘ. Alt+Ctrl+B
৪০. কোন সালে কম্পিউটারে কম্পোজ করা বাংলা আনন্দপত্র পত্রিকা বের হয়?
ক. ১৯৭৭ খ. ১৯৮৪ গ. ১৯৮১ ঘ. ১৯৮৭
৪১. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারে ট্যাব কি একবার চাপলে কতটুকু জায়গা সরে?
ক. এক ইঞ্চি খ. দেড় ইঞ্চি গ. আধা ইঞ্চি ঘ. দুই ইঞ্চি
৪২. একটি অক্ষরকে সর্বোচ্চ কত পয়েন্ট পর্যন্ত বড় করা যায়?
ক. ১৬৩৮ খ. ১৬৪৮ গ. ১৬৫৮ ঘ. ১৬৬৮
৪৩. ইন্ডেন্টেশন কয় প্রকারের হতে পারে?
ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২
৪৪. অ্যালাইনমেন্ট আইকন কয়টি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৪৫. Print ডায়ালগ বক্সের জন্য কি-বোর্ড কমান্ড—
ক. Ctrl+P খ. Ctrl+W গ. Ctrl+E ঘ. Ctrl+N
৪৬. কোন ডকুমেন্ট কপি করার কি-বোর্ড কমান্ড—
ক. Ctrl+C খ. Ctrl+Z গ. Ctrl+V ঘ. Ctrl+X
৪৭. DTP-এর পুরো নাম কী?
ক. Desk Top Publishing খ. Data Type Publishing গ. Dircet Typing and Printing
ঘ. Desk Top Printing
৪৮. COMPUTER শব্দটির M অক্ষরের আগে মাউসের কার্সরটি অবস্থান করছে। এ অবস্থায় Backspace চাপলে শব্দটির কী পরিবর্তন হবে?
ক. CMPUTER খ. COPUTER
গ. OMPUTER ঘ. CPUTER
৪৯. COMPUTER শব্দটির M অক্ষরের আগে মাউসের কার্সরটি অবস্থান করছে। এ অবস্থায় Delete চাপলে শব্দটির কী পরিবর্তন হবে?
ক. CMPUTER খ. COPUTER
গ. OMPUTER ঘ. CPUTER.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
২৫. ক ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. ঘ ৩৩. খ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. ক ৪০. ঘ ৪১. গ ৪২. ক ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. ক ৪৭. ক ৪৮. ক ৪৯. খ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা