কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-১০ এর ‘কম্পিউটার নেটওয়ার্ক ও ইন্টারনেট’ থেকে গতকালের পর ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

.
.

অধ্যায়-১০
# নিচের অনুচ্ছেদের আলোকে ২৭-২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জাতীয় পরিচয়পত্রের ছবি ও অন্যান্য ভুল তথ্য সংশোধনের জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন হয়। নির্বাচন কমিশনের কম্পিউটারগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার ও ইন্টারনেটভিত্তিক চালু থাকে।
২৭. নির্বাচন কমিশনের কম্পিউটারগুলোর সংগঠন হলো—
i. সাউন্ড কার্ড ii. হার্ডডিস্ক iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iiও iii ঘ. i, ii ও iii
২৮. উল্লিখিত কমিশনের কম্পিউটার দ্বারা ভালো অ্যানিমেশন করতে হলে কোনটির বেশি প্রয়োজন?
ক. রম ক্যাশ
খ. সহায়ক মেমোরি
গ. সাউন্ড কার্ড
ঘ. র্যাম ও ভি-র্যাম
২৯. অ্যানিমেশনের জন্য প্রয়োজন—
i. সর্বোচ্চ গতির মাইক্রোপ্রসেসর
ii. অধিক র্যাম iii. ভি-র্যাম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. iiও iii ঘ. i, ii ও iii

# নিচের অনুচ্ছেদ পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও:
আবরারের একটি সাধারণ পিসি আছে। সে এর সঙ্গে কিছু বাড়তি হার্ডওয়্যার যুক্ত করল। এর ফলে তার সাধারণ পিসি-টি মাল্টিমিডিয়া পিসিতে উন্নীত হলো। অতঃপর সে মাল্টিমিডিয়া-সংক্রান্ত বিভিন্ন কাজে দ্রুত ও উন্নত ফল পাওয়ার আশায় নির্দিষ্ট কিছু হার্ডওয়্যারের ক্ষমতা বাড়ানোর কথা ভাবল।
৩০. আবরারের মাল্টিমিডিয়া-সংক্রান্ত কাজে দ্রুত ও উন্নত ফল পেতে কোন হার্ডওয়্যারের ক্ষমতা বাড়াতে হবে?
i. মডেম, টিভি কার্ড ও ডিভিডি ড্রাইভের ধারণক্ষমতা
ii. হার্ডডিস্ক, প্রসেসর ও র্যামের ধারণক্ষমতা
iii. ভিজিএ কার্ডের ধারণক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. আবরার মাল্টিমিডিয়া পিসির গতি বাড়ানোর ক্ষেত্রে সাশ্রয়ী পন্থা হিসেবে কোনটি গ্রহণ করবে?
ক. অধিক গতি ও ধারণক্ষমতার হার্ডডিস্ক সংযোজন করবে
খ. অধিক গতি ও ধারণক্ষমতার র্যাম সংযোজন করবে
গ. অধিক গতি ও ধারণক্ষমতার রম সংযোজন করবে
ঘ. অধিক গতি ও ধারণক্ষমতার প্রসেসর সংযোজন করবে
৩২. কম্পিউটারের সঙ্গে অন্যান্য যেকোনো প্রযুক্তি বা যন্ত্রের যে পার্থক্যটাকে বড় করে দেখতে হবে তার নাম কী?
ক. গ্রাফিকস খ. ননটেক্সট
গ. মাল্টিমিডিয়া ঘ. প্রোগ্রামিং
৩৩. মাল্টিমিডিয়া অথরিং টুলস হলো—
i. অথরওয়ার
ii. হাইপার
iii. অ্যাপল মিডিয়া টুল কিট
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১০
২৭. ঘ ২৮. ঘ ২৯. ঘ ৩০. গ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা