কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৪
১। আরবরা ভারতীয়দের কাছ থেকে সংখ্যা পদ্ধতি আয়ত্ত করে কত খ্রিষ্টাব্দে?
ক. ৩০০ খ. ৩৫০ গ. ৪০০ ঘ. ৫০০
২। প্রাচীন ব্যাবিলনীয়রা ছোট ও বড় সংখ্যার জন্য ব্যবহার করে কতভিত্তিক সংখ্যা?
ক. ১০ ও ৬০ খ. ২ ও ১০
গ. ১০ ও ২০ ঘ. ৫০ ও ৬০
৩। কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?
ক. আল বিরুনি খ. আল জাবির
গ. আল খোয়ারিজমি ঘ. আল হ্যাজেন
৪। আল খোয়ারিজমি কোন দেশের অধিবাসী?
ক. গ্রিস খ. আরব গ. ইরান ঘ. ভারত
৫। প্রাচীন ব্যাবিলনের মানুষ গণনার জন্য ব্যবহার করত কোন ধরনের পদ্ধতি?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৬। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলে—
ক. সংখ্যা পদ্ধতি খ. বাইনারি
গ. দশমিক ঘ. অকটাল
৭। কমিপউটারের অভ্যন্তরীণ কাজ হয় কোন সংখ্যা পদ্ধতিতে?
ক. অকটাল খ. দশমিক
গ. বাইনারি ঘ. পূর্ণ সংখ্যা
৮। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?
ক. ১ ও ১ খ. ০ ও ১
গ. ০ ও ০ ঘ. ২ ও ১
৯। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কোনটি?
ক. ৮ খ. ২ গ. ১০ ঘ. ১৬
১০। কমিপউটারে ব্যবহূত হয় কোন সংখ্যা পদ্ধতি?
ক. দশমিক খ. অকটাল
গ. হেক্সাডেসিমেল ঘ. বাইনারি
১১। কমিপউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে ব্যবহার হয়
ক. বাইনারি খ. অকটাল
গ. দশমিক ঘ. হেক্সাডেসিমেল
১২। বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?
ক. বিট খ. বাইট
গ. কিলোবাইট ঘ. মেগাবাইট
১৩। সংখ্যা প্রকাশ করার ক্ষুদ্রতম প্রতীককে কী বলে?
ক. ক্যারেক্টার খ. অঙ্ক গ. বিট ঘ. বাইট
১৪। ১ বাইট সমান কত বিট?
ক. ৮ খ. ১৬ গ. ৩২ ঘ. ৬৪
১৫। ০ এবং ১ এ অঙ্ক দুটির প্রতিটিকে বলা হয়—
ক. বিট খ. ডিজিট গ. বাইনারি ঘ. সংখ্যা
১৬। দশমিক সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক থাকে?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১০
১৭। বাইনারিতে ১+১ = ০, হাতে থাকে—
ক. ০ খ. ১ গ. ০ ঘ. ০১
১৮। বাইনারি সংখ্যা ১১ এর পরের সংখ্যাটি—
ক. ১২ খ. ১০০ গ. ১০১ ঘ. ১১০
১৯। বাইনরি পদ্ধতিতে ১-এর বাইনারি পূরক—
ক. ০ খ. ১ গ. ০১ ঘ. ১০
২০। ১০১১ এর বাইনারি পূরক কোনটি?
ক. ০০১১ খ. ০১০০ গ. ১০০ ঘ. ১১১১
২১। ১১০০ সংখ্যাটিতে কয়টি বিট আছে?
ক. ২টি খ. ৪টি গ. ৮টি ঘ. ৩২টি
২২। হেক্সাডেসিমেল সংখ্যা ৩D এর সমতুল্য বাইনারি মান
ক. ০১১১০১ খ. ১১১১০১
গ. ০০১১১১০১ ঘ. ১১১০১১
২৩। হেক্সাডেসিমেল পদ্ধতির F এর অকটাল মান—
ক. ১৪৮ খ. ১৫৮ গ. ১৬৮ ঘ. ১৭৮
২৪। ০.২৫১০ কে বাইনারিতে রূপান্তর করলে কোনটি হবে?
ক. .১ খ. .০১ গ. .০০১ ঘ. .০০০১
২৫। ১৬১০ কে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে কোনটি হবে?
ক. D খ. F গ. ১০ ঘ. ১১
২৬। ১৬ ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কতটি বর্ণ রয়েছে?
ক. চারটি খ. ছয়টি গ. আটটি ঘ. ষোলোটি
২৭। বাইনারি গুণের ক্ষেত্রে গুণক সংখ্যাদ্বয় ১ হলে গুণফল হবে—
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ১১
২৮। বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কী করে?
ক. যোগ-বিয়োগ খ. যোগ
গ. বিয়োগ ঘ. গুণ
২৯। ৯১ এর বিসিডি কোড হলো—
ক. ১০০১০০০১ খ. ১১১১১১১১
গ. ১০০১১ ঘ. ১০০০০০০১
৩০। বাইনারি ১০০০০০১ এর মান দশমিকে—
ক. ১১ খ. ২০ গ. ৬৫ ঘ. ৯৫
৩১। (১৫৭)১০ এর বাইনারি মান কত?
ক. ১০০১১১০১ খ. ১১০০০০১১
গ. ১০০০০১ ঘ. ১০০১০১১১
৩২। ২ এর ঘাত ৮(২৮) এর দশমিক মান হচ্ছে—
ক. ১৬ খ. ৬৪ গ. ২৫৬ ঘ. ৫১২
৩৩। কোড ব্যবহার করে নির্দেশ করা হয়—
i. সংখ্যা ii. অক্ষর iii. চিহ্ন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
৩৪। বিসিডি কোড গঠিত হয় কতটি কোড নিয়ে?
ক. ১৬টি খ. ৮টি
গ. ৪টি ঘ. ২টি
৩৫। ইবিসিডিআইসি কোড কত বিটের?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১৬
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-৪
১. ঘ ২. ক ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. গ ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ ১৪. ক ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. গ ২৬. খ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. গ ৩৫. গ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা