কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৫ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৫
১। প্রকাশনার কাজে আগেকার দিনে কিসের অক্ষর ব্যবহার হতো?
ক. লোহার খ. তামার
গ. রুপার ঘ. সিসার
২। লেটার প্রেসে কিসের অক্ষর ব্যবহার করা হতো?
ক. ব্রোঞ্জের খ. কাঠের
গ. লোহার ঘ. সিসার
৩। আগে প্রকাশনার কাজে হাতে কম্পোজ করার পর ছাপার কাজ করা হতো—
i. ট্রাডেল প্রেসে
ii. ফ্ল্যাটবেড প্রেসে
iii. অফসেট প্রেসে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। ওয়ার্ড প্রসেসিং শব্দটির অর্থ—
ক. শব্দ রচনা খ. বাক্য রচনা
গ. শব্দ প্রক্রিয়াকরণ ঘ. হিসাব করা
৫। মাইক্রোসফট ওয়ার্ডে ‘সেভ’ কমান্ড কোন মেন্যুতে থাকে?
ক. এডিট খ. ভিউ
গ. ফরমেট ঘ. ফাইল
৬। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম হলো—
i. Word Perfect
ii. MS-Word
iii. Word Star
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। টাইপ রাইটারে কালির বদলে কী ব্যবহার করা হয়?
ক. রিবন খ. নীল কালি
গ. ভুসা কালি ঘ. দিপ কালি
৮। বাংলা ফন্ট—
i. সুতন্বী ii. সারদা iii. চন্দ্রাবতী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। ইংরেজি ফন্ট—
i. সুতন্বী এমজে
ii. এরিয়াল
iii. টাইমস নিউ রোমান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কি-বোর্ডে ফাংশন কির সংখ্যা—
ক. ৪টি খ. ৮টি গ. ১২টি ঘ. ১৬টি
১১। F1 থেকে F12 পর্যন্ত কিগুলোকে একসঙ্গে বলা হয়—
ক. ফাংশন কি খ. কমান্ড কি
গ. কন্ট্রোল কি ঘ. নিউমেরিক কি
১২। প্রিন্ট স্ক্রিন কোন ধরনের কি?
ক. প্রিন্ট কি খ. ফাংশন কি
গ. স্ক্রিন প্রিন্ট কি ঘ. কমান্ড কি
১৩। মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাবের নিচের সারিতে কী থাকে?
ক. ট্যাব বার খ. রিবন
গ. রুলার ঘ. স্ক্রল বার
১৪। রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?
ক. G খ. I গ. B ঘ. U
১৫। কম্পিউটারে প্রদত্ত কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতাম ব্যবহার করা হয়?
ক. Tab খ. Caps lock
গ. Ctrl ঘ. Esc
১৬। কি-বোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলে?
ক. Ctrl খ. Alt
গ. Shift ঘ. Backspace
১৭। মাইক্রোসফট ওয়ার্ডে পেজ ব্রেকের জন্য নিচের কোনটি সঠিক?
ক. Ctrl খ. Alt+Ctrl
গ. Shift ঘ. Ctrl+Enter
১৮। একটি অংশ সিলেক্ট করার পর চেপে রেখে বিচ্ছিন্নভাবে অন্য একটি অংশ সিলেক্ট করা যায় কোনটি ব্যবহার করে?
ক. Alt+Ctrl খ. Ctrl
গ. Ctrl+Enter ঘ. Shift
১৯। কোনো প্যারা বা অনুচ্ছেদের লাইনগুলোর শুরু বা শেষটা ব্যতিক্রমী করাকে কী বলে?
ক. ইনডেনটেশন খ. মেইল মার্জ
গ. পেজ ফরমেট ঘ. অ্যালাইনমেন্ট
২০। কম্পিউটারে প্রিন্টিংয়ের ক্ষেত্রে লেখা সাজানোকে কী বলে?
ক. কম্পোজিং খ. টাইপিং
গ. পাবলিশিং ঘ. প্রিন্টিং
২১। অক্ষরের মাপ হচ্ছে—
ক. ইঞ্চি খ. মিমি
গ. ফন্ট ঘ. পয়েন্ট
২২। ডেস্কটপ পাবলিশিংয়ের গোড়াপত্তন হয় — সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭৬
গ. ১৯৮১ ঘ. ১৯৮৫
২৩। বাংলাদেশে ডেস্কটপ প্রকাশনার কাজ শুরু হয় কত সালে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৬ সালে
গ. ১৯৮১ সালে ঘ. ১৯৮৭ সালে
২৪। কত সালে কম্পিউটারে কম্পোজ করা বাংলা আনন্দ পত্র পত্রিকা বের হয়?
ক. ১৯৭৭ সালে খ. ১৯৮১ সালে
গ. ১৯৮৪ সালে ঘ. ১৯৮৭ সালে
২৫। ডেস্কটপ পাবলিশিং বা প্রকাশনাকর্মের জন্য সবচেয়ে উপযোগী কম্পিউটার—
i. অ্যাপল
ii. মেকিনটোশ
iii. আইবিএম পিসি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। সংবাদপত্র ও প্রকাশনাশিল্পে একচেটিয়া ব্যবহূত সফটওয়্যার—
ক. শহীদলিপি খ. বিজয়
গ. প্রশিকা ঘ. লেখনী
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-৫
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ক ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. ঘ ২৫. খ ২৬. খ।

প্রকাশ কুমার দাস
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা