কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৬ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৬
৪। স্প্রেডশিট প্রোগ্রাম—
i. MS-Excel ii. Lotus iii. Multiplan
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। আইবিএম পার্সোনাল কম্পিউটারে ডস পরিবেশে বহুল ব্যবহূত স্প্রেডশিট প্রোগ্রাম—
ক. লোটাস ১-২-৩ খ. ডিবেজ ৪
গ. এমএস ডস ঘ. ম্যাক ওস
৬। ম্যাকিন্টোশ ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কী?
ক. Access খ. Excel
গ. Clipper ঘ. Lotus 1-2-3
৭। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয়?
ক. হিসাব-নিকাশ খ. তথ্য ব্যবস্থাপনা গ. ওয়ার্ড প্রসেসিং ঘ. ডিজাইন
৮। ওয়ার্কশিট দিয়ে যে কাজ করা সম্ভব—
i. লেখালেখির কাজ
ii. হিসাব-নিকাশের কাজ
iii. গ্রাফচিত্রের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। কোনটির সাহায্যে বাজারপ্রবণতার বিশ্লেষণ ও ভবিষ্যদ্বাণী করা যায়?
ক. মাইক্রোসফট ওয়ার্ড খ. মাইক্রোসফট এক্সেল গ. মাইক্রোসফট এক্সেস ঘ. ফক্সপ্রো
১০। গ্রাফ বা চার্ট তৈরি করার সহজ উপায় হলো—
ক. চার্ট উইজার্ড ব্যবহার খ. কি-বোর্ড ব্যবহার
গ. মাউস ব্যবহার ঘ. মেন্যু কমান্ড ব্যবহার
১১। স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিত্তিতে যে ভিজ্যুয়াল উপস্থাপন তৈরি করা যায়, তাকে কী বলে?
ক. সেল খ. ফর্মুলা গ. ফাংশন ঘ. গ্রাফ/চার্ট
১২। গ্রাফ বা চার্টে লিজেন্ড কোথায় থাকে—
ক. মাঝে খ. ডানে গ. ওপরে ঘ. নিচে
১৩। এক্সেল স্প্রেডশিট প্রোগ্রামটি তৈরি করে কোন কোম্পানি?
ক. আইবিএম খ. অ্যাপল
গ. জেরোক্স ঘ. মাইক্রোসফট
১৪। কোন কোম্পানি ১৯৮৫ সালে ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য এক্সেল প্রোগ্রাম তৈরি করে?
ক. ন্যাশনাল খ. মাইক্রোসফট
গ. অ্যাপল ঘ. এইচপি
১৫। স্প্রেডশিট প্রোগ্রামের চূড়ান্ত পর্যায়ের কাজ—
ক. ওয়ার্কশিট তৈরি করা
খ. ওয়ার্কশিট ফরম্যাটিং করা
গ. ফাংশন কির ব্যবহার
ঘ. শিফট কির ব্যবহার
১৬। এক্সেল ওয়ার্কশিটের মোট ঘরের সংখ্যা—
ক. ছয় লাখের বেশি খ. দুই লাখের বেশি
গ. চার লাখের বেশি ঘ. চল্লিশ লাখের বেশি
১৭। ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘর সমষ্টিকে কী বলে?
ক. সারি খ. কলাম গ. রেঞ্জ ঘ. অ্যাড্রেস
১৮। Excel এ সারির সংখ্যা—
ক. ১৬,৩৮৪ খ. ৮,১৯২ গ. ২৫৬ ঘ. ২৫৫
১৯। Excel2007 এ সারির সংখ্যা—
ক. ১০,৪৮,৫৭৬ খ. ৮,১৯২ গ. ২৫৫ ঘ. ২৫৬
২০। মাইক্রোসফট এক্সেলে ২০০৭-এ একটি ঘরে কতটি অক্ষর টাইপ করা যেতে পারে?
ক. ১৬,৮৮৪ খ. ৩২,০০০
গ. ৩২,৭৬৭ ঘ. ৩৫,৫৩৫
২১। 13 mod 4 = ?
ক. 1 খ. 9 গ. 17 ঘ. 52
২২। স্প্রেডশিট প্রোগ্রামে একসঙ্গে কয়টি ওয়ার্কশিটে কাজ করা যায়?
ক. একটি খ. ৫টি গ. ১০টি ঘ. একাধিক
২৩। ফাংশন কমান্ড পাওয়া যায় কোন মেন্যুতে?
ক. ফরম্যাট খ. ইনসার্ট গ. উইন্ডো ঘ. ভিউ
২৪। নতুন ওয়ার্কশিটের জন্য ওয়ার্কশিট কমান্ড কোথায় পাওয়া যায়?
ক. ফাইল খ. ইনসার্ট গ. এডিট ঘ. ফরম্যাট
২৫। ওয়ার্কশিটের কোনো সেল নির্ধারিত হয়—
i. কলাম দিয়ে ii. পয়েন্টার দিয়ে iii. সারি দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬। স্প্রেডশিট প্রোগ্রামের মূল উপজীব্য বিষয়—
ক. সারি খ. কলাম গ. সেল ঘ. মার্জিন
২৭। সেল কয় ধরনের হতে পারে?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
২৮। একটি ফাংশনে সর্বোচ্চ কয়টি আর্গুমেন্ট ব্যবহার করা যায়?
ক. ২০ খ. ৩০ গ. ৪০ ঘ. ৫০
২৯। কলাম বা সারির প্রতিটি উপাদানকে বলে—
ক. সেল খ. স্প্রেডশিট
গ. রো কলাম ঘ. ওপরের সব
৩০। গাণিতিক সূত্রের সাহায্যে করা যায়—
i. যোগ ii. বিয়োগ iii. গুণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের ওয়ার্কশিটটি লক্ষ করো এবং ২টি প্রশ্নের উত্তর দাও:
A B C D E F G
1 রোল নাম বাংলা ইংরেজি অঙ্ক মোট ফলাফল
2 ১০১ আয়েশা ৮৫ ৯৪ ৯৬
3 ২০১ জুঁই ৭৮ ৭৬ ৯২
4 ৩০১ সামিয়া ৮৮ ৮৭ ৮৮

৩১। মোট ফাংশনের সাহায্যে বের করার জন্য কোন ট্যাবে যেতে হবে?
ক. ইনসার্ট খ. ফরম্যাট গ. ভিউ ঘ. এডিট
৩২। মোট কলামকে মেধানুসারে সাজাতে কোন সিকোয়েন্স মানতে হয়?
ক. হোম > সর্ট খ. হোম > ফিল্টার
গ. ইনসার্ট > সর্ট ঘ. ডাটা > সর্ট

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-৬
৪. ঘ ৫. ক ৬. খ ৭. ক ৮. ঘ ৯. খ ১০. ক ১১. ঘ ১২.খ ১৩. ঘ ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক ১৯. ক ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. ঘ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা