কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৭
১। ডেটাবেইস ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়?
ক. ডেটাবেইস বিভিন্নভাবে সাজানো
খ. ডেটা এন্ট্রি
গ. ডেটাবেইসকে নামকরণ করা
ঘ. নতুন ডেটা অন্তর্ভুক্ত
২। সহজ কথায় ডেটাবেইস বলতে বুঝি—
ক. তথ্য ইনপুট খ. তথ্য আউটপুট
গ. তথ্য প্রদর্শন ঘ. তথ্যবিন্যাস
৩। কম্পিউটারের ভাষায় উপাত্ত কী?
ক. কাঁচামাল খ. প্রোগ্রাম
গ. শব্দ ঘ. বাক্য
৪। কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একক—
ক. উপাত্ত খ. ফিল্ড গ. রেকর্ড ঘ. ফাইল
৫। Data শব্দটি কোন শব্দের বহুবচন?
ক. Datas খ. Dataes
গ. Datums ঘ. Datum
৬। তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়—
ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম
খ. স্প্রেডশিট প্রোগ্রাম
গ. ডেটাবেইস প্রোগ্রাম
ঘ. বেসিক প্রোগ্রাম
৭। সাধারণ ডেটাবেইসে কয়টি ফাইল থাকে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৮। রিলেশনাল ডেটাবেইসে সর্বনিম্ন ফাইলের সংখ্যা—
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৬টি
৯। মাইক্রো কম্পিউটারের আদর্শ ডেটাবেইস
ক. এক্সেল খ. এক্সেস
গ. ডিবেজ ঘ. ওরাকল
১০। মেইনফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহূত ডেটাবেইস প্রোগ্রাম কোনটি?
ক. ওরাকল খ. ডিবেজ
গ. ফাইল মেকারপ্রো ঘ. ফক্সপ্রো
১১। ডেটাবেইস প্রোগ্রামে সর্টিংয়ের মাধ্যমে কী করা হয়?
ক. তথ্য ইনপুট দেওয়া
খ. তথ্য মুছে ফেলা হয়
গ. তথ্য বাছাই করা হয়
ঘ. তথ্য প্রদর্শন করা হয়
১২। ডেটাবেইসের ফিল্ড কিসের বৈশিষ্ট্য নির্দেশ করে?
ক. ডেটা খ. রিপোর্ট গ. মাউস ঘ. ফাইল
১৩। রেকর্ড হলো—
ক. ফিল্ডের সমষ্টি খ. তথ্যের সমষ্টি
গ. ফাইলের সমষ্টি ঘ. ডেটাবেইসের সমষ্টি
১৪। রেকর্ড হলো কিছু — এর সমষ্টি।
ক. ফিল্ড খ. ফাইল
গ. ডেটাবেইস ঘ. অক্ষর
১৫। একটি রেকর্ডে ফিল্ড থাকতে পারে—
ক. ১টি খ. ২টি গ. ৪টি ঘ. একের অধিক
১৬। ফাইল কিসের সমষ্টি?
ক. রেকর্ডের খ. ফিল্ডের
গ. উপাত্তের ঘ. তথ্যের
১৭। কোনো একটি এনটিটির অ্যাট্রিবিউটসমূহের সমষ্টিকে বলে—
ক. ডেটা খ. রেকর্ড
গ. ফাইল ঘ. রিপোর্ট
১৮। বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসেবে তথ্য বাছাইকে বলে—
ক. Arrange খ. Search
গ. Sort ঘ. Distribute
১৯। একটি ব্যাংকের ডেটাবেইস থেকে নির্দিষ্ট কোনো পেশার গ্রাহকদের তথ্য জানার পদ্ধতিকে কী বলা হয়?
ক. Recording খ. Search
গ. Query ঘ. Format
২০। এক্সেস ডেটাবেইস প্রোগ্রামে কত প্রকার ডেটা টাইপ রয়েছে?
ক. ৫ খ. ৭ গ. ৯ ঘ. ১০
২১। Address কোন ধরনের ডেটা টাইপ—
ক. Number খ. Curency
গ. Text ঘ. Date
২২। ১০ জানুয়ারি কোন ধরনের ডেটা?
ক. Date/Time খ. Currency
গ. Number ঘ. Object
২৩। Currency ডেটা কী সম্পর্কে হয়ে থাকে?
ক. সংখ্যা বদলানো সম্পর্কে
খ. সময় ও তারিখ সম্পর্কে
গ. অক্ষর সম্পর্কে
ঘ. মুদ্রা সম্পর্কে
২৪। ডেটাবেইস লজিক্যাল ফিল্ডের Width কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
২৫। যে ডেটা এন্ট্রির ক্ষেত্রে Yes/No ব্যবহার করলেই চলে, তাকে কী ধরনের ডেটা বলে?
ক. লজিক্যাল খ. মেমো
গ. টেক্সট ঘ. গাণিতিক
২৬। Salary ফিল্ডের ডেটা টাইপ হলো—
ক. Logical খ. Text
গ. Number ঘ. Currency
২৭। একটি তথ্যের সঙ্গে অন্য তথ্যকে ইন্টারনেট ধরনের সম্পর্কযুক্তকে কী বলে?
ক. Lookup খ. Hyperlink
গ. Object ঘ. Text
২৮। ডেটাবেইসের তথ্য অনুসন্ধানের জন্য নিচের কোনটি সঠিক?
ক. ফর্ম ও রিপোর্ট খ. টেবিল ও ফর্ম
গ. কুয়েরি ও ফর্ম ঘ. কুয়েরি ও ডেটা
২৯। এক্সেস ডেটাবেইসের প্রধান অবজেক্ট কোনটি?
ক. ফরমস খ. টেবিল গ. রেকর্ড ঘ. ফিল্ড
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-৭
১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. গ ১২. ক ১৩. ক ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. ঘ ২৭. খ ২৮. ঘ ২৯. খ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা