*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-৯ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৯
৩২। সার্চ ইঞ্জিন হচ্ছে—
i. Google.com
ii. Yahoo.com
iii. youtube.com
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iiii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৩। তথ্যপ্রবাহের নতুন দুনিয়ার নাম—
ক. WWW খ. GII
গ. LAN ঘ. WAN
৩৪। ইন্টারনেট প্রথম যাত্রা শুরু করে কী দিয়ে?
ক. TCP/IP খ. UUCP
গ. TCP ঘ. IP
৩৫। ইন্টারনেট ডেটা, ভয়েস ও গ্রাফিক্স ইত্যাদি তথ্য আদান-প্রদানের জন্য প্রটোকল হিসেবে ব্যবহার করা হয়—
i. TCP
ii. IP
iii. UUCP
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
৩৬। URL-এ কয়টি অংশ থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩৭। IP ঠিকানায় কয়টি ডট চিহ্ন থাকে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩৮। ইন্টারনেটে অ্যাকাউন্ট গ্রহণকারীদের বলা হচ্ছে?
ক. সিটিজেন
খ. নেটিজেন
গ. লেটিজেন
ঘ. মেটিজেন
৩৯। একাধিক কম্পিউটারের মধ্যে যার সাহায্যে সংযোগ দেওয়া হয়, তাকে কী বলে?
ক. তার খ. মডেম
গ. মিডিয়া ঘ. ল্যান
৪০। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহূত প্রধান কম্পিউটারকে বলা হয়—
ক. ওয়ার্ক স্টেশন
খ. সার্ভার
গ. মডেম ঘ. ক্লায়েন্ট
৪১। ওয়েব ব্রাউজিং ও ই-মেইল করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার—
i. Eudora Pro
ii. Outlook Express
iii. Internet Explorer
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। ইন্টারনেটের মাধ্যমে নিচের সেবা পাওয়া যায়—
i. E-mail আদান-প্রদান
ii. Web Browsing
iii. Web Searching
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও।
ইসতি সাহেব একটি বহুজাতিক কোম্পানিতে চাকরিরত। কোম্পানির সব শাখা অফিসের সঙ্গে প্রধান অফিসের সার্বক্ষণিক যোগাযোগের প্রয়োজনে তিনি ইন্টারনেটভিত্তিক যোগাযোগের কথা চিন্তা করলেন।
৪৩। ওই কোম্পানির জন্য অনুসরণীয় পদ্ধতি হলো—
i. তারের মাধ্যমে
ii. ওয়াইফাই
iii. ব্লুটুথ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iiii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪। ওই কোম্পানির সমস্যার সমাধানকল্পে কোন পদ্ধতিটি নির্বাচন করবে?
ক. LAN খ. WAN
গ. MAN ঘ. ISDN
৪৫। প্রধান কার্যালয়ের সঙ্গে আঞ্চলিক বা শাখা অফিসের কম্পিউটারের আন্তযোগাযোগ কিসের মাধ্যমে করতে হয়?
ক. নেটওয়ার্ক
খ. টেলিফোন
গ. টেলেক্স
ঘ. ফ্যাক্স
৪৬। কোন পদ্ধতিতে ক্ষুদ্র আয়তনের এলাকায় তারবিহীন নেটওয়ার্ক তৈরি করা যায়?
ক. LAN খ. WAN
গ. WiFi ঘ. Bluetooth
*বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা
সঠিক উত্তর: অধ্যায়-৯
৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. খ ৩৭. খ ৩৮. খ ৩৯. ক ৪০. খ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. ক ৪৪. খ ৪৫. ক ৪৬. ঘ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা