কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ কম্পিউটার শিক্ষা বিষয়ের অধ্যায়-১০ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের কিছু নমুনা দেওয়া হলো।

অধ্যায়-১০
২৮। অ্যানিমেশন তৈরির জন্য সর্বোচ্চ গতির — প্রয়োজন।
ক. হার্ডডিস্ক খ. র্যাম
গ. রম ঘ. মাইক্রো প্রসেসর
২৯। ইন্টার-অ্যাক্টিভিটির প্রয়োগ থাকে যে মাল্টিমিডিয়ায়—
i. সময়ভিত্তিক মাল্টিমিডিয়া
ii. হাইপার মাল্টিমিডিয়া
iii. ইন্টার-অ্যাক্টিভিটি মাল্টিমিডিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদের আলোকে দুটি প্রশ্নের উত্তর দাও।
জাতীয় পরিচয়পত্রের ছবি ও অন্যান্য ভুল তথ্য সংশোধনের জন্য নির্বাচন কমিশনে যাওয়ার প্রয়োজন হয়। নির্বাচন কমিশনের কম্পিউটারগুলো মাল্টিমিডিয়া সফটওয়্যার ও ইন্টারনেটভিত্তিক চালু থাকে।
৩০। নির্বাচন কমিশনের কম্পিউটারগুলোর
সংগঠন হলো—
i. সাউন্ড কার্ড
ii. হার্ডডিস্ক
iii. মডেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১। উল্লিখিত কমিশনের কম্পিউটার দ্বারা ভালো অ্যানিমেশন করতে হলে কোনটির বেশি প্রয়োজন?
ক. রম ক্যাশ খ. সাউন্ড কার্ড
গ. সহায়ক মেমোরি
ঘ. র্যাম ও ভি-র্যাম
# নিচের অনুচ্ছেদ পড়ো ও দুটি প্রশ্নের উত্তর দাও।
অর্থির একটি সাধারণ পিসি আছে। সে এর সঙ্গে কিছু বাড়তি হার্ডওয়্যার যুক্ত করল। ফলে তার সাধারণ পিসিটি মাল্টিমিডিয়া পিসিতে উন্নীত হলো। অতঃপর সে মাল্টিমিডিয়া-সংক্রান্ত বিভিন্ন কাজে দ্রুত ও উন্নত ফলাফল পাওয়ার আশায় নির্দিষ্ট কিছু হার্ডওয়্যারের ক্ষমতা বাড়ানোর কথা ভাবল।
৩২। অর্থির মাল্টিমিডিয়া-সংক্রান্ত কাজে দ্রুত ও উন্নত ফলাফল পেতে কোন হার্ডওয়্যারের ক্ষমতা বাড়াতে হবে?
i. মডেম, টিভি কার্ড ও ডিভিডি ড্রাইভের ধারণক্ষমতা
ii. হার্ডডিস্ক, প্রসেসর ও র্যামের ধারণক্ষমতা
iii. ভিজিএ কার্ডের ধারণক্ষমতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। অর্থি মাল্টিমিডিয়া পিসির গতি বাড়ানোর ক্ষেত্রে সাশ্রয়ী পন্থা হিসেবে কোনটি গ্রহণ করবে?
ক. অধিক গতি ও ধারণক্ষমতার হার্ডডিস্ক সংযোজন করবে
খ. অধিক গতি ও ধারণক্ষমতার র্যাম সংযোজন করবে
গ. অধিক গতি ও ধারণক্ষমতার রম সংযোজন করবে
ঘ. অধিক গতি ও ধারণক্ষমতার প্রসেসর সংযোজন করবে
৩৪। কম্পিউটারের সঙ্গে অন্যান্য যেকোনো প্রযুক্তি বা যন্ত্রের যে পার্থক্যটাকে বড় করে দেখতে হবে, তার নাম কী?
ক. গ্রাফিক্স খ. ননটেক্সট
গ. মাল্টিমিডিয়া ঘ. প্রোগ্রামিং

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কম্পিউটার শিক্ষা
সঠিক উত্তর: অধ্যায়-১০
২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. ঘ।
মাস্টার ট্রেইনার, প্রভাষক মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা