
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। এ জন্য প্রতিটি অংশের গুরুত্ব সমান দিতে হবে। আজ ১ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১
১। কোন কম্পিউটার পরিমাপন পদ্ধতিতে কাজ করে?
ক. অ্যানালগ খ. ডিজিটাল গ. হাইব্রিড ঘ. উভয়ই
উত্তর: ক. অ্যানালগ
২। মাইক্রো শব্দের অর্থ কী?
ক. অতি ক্ষুদ্র খ. ক্ষুদ্র গ. বড় ঘ. অতি বড়
উত্তর: খ. ক্ষুদ্র
৩। কম্পিউট শব্দের অর্থ—
ক. গণনা করা খ. গণনাকারী গ. গণন যন্ত্র ঘ. গণক
উত্তর: ক. গণনা করা
৪। এক সেকেন্ডের ১০০ কোটি ভাগের এক ভাগকে বলে—
ক. এক মাইক্রো সেকেন্ড খ. এক পিকো সেকেন্ড
গ. এক ন্যানো সেকেন্ড ঘ. এক মিলি সেকেন্ড
উত্তর: গ. এক ন্যানো সেকেন্ড
৫। আজকাল কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয়—
ক. পিকো খ. ন্যানো গ. মাইক্রো ঘ. মিলি
উত্তর: খ. ন্যানো
৬। একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে ২ সেকেন্ডে কয়টি যোগ করতে পারে?
ক. ১ কোটি খ. ২ কোটি গ. ৩ কোটি ঘ. ৪ কোটি
উত্তর: ঘ. ৪ কোটি
৭। কম্পিউটারের সঙ্গে অন্য সব ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি?
ক. বিনোদন যন্ত্র খ. তথ্য বিনিময় যন্ত্র
গ. হিসাবের যন্ত্র ঘ. প্রোগ্রামিং যন্ত্র
উত্তর: ঘ. প্রোগ্রামিং যন্ত্র
৮। রাশিয়ায় অ্যাবাকাসকে কী বলা হয়?
ক. সারোবান খ. স্কোটিয়া গ. ইনকা ঘ. ইক
উত্তর: খ. স্কোটিয়া
৯। জাপানে অ্যাবাকাসকে বলা হয়—
ক. স্কোটিয়া খ. অ্যাবাকাস
গ. সারোবান ঘ. নেপিয়ারের হাড়
উত্তর: গ. সারোবান
১০। ব্যাংক, বিমা, অর্থ লগ্নীকারী প্রতিষ্ঠান এবং অগ্রসর গবেষণা প্রতিষ্ঠানের তথ্য আদান-প্রদান করার জন্য ব্যবহার করা যায়—
i. সুপার কম্পিউটার ii. মেইনফ্রেম কম্পিউটার
iii. মিনি কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১১। মাইক্রো প্রসেসর কিসের চাহিদা মেটাতে উদ্ভাবিত হয়?
ক. ক্যালকুলেটরের খ. ডিজিটাল কম্পিউটারের
গ. এনালগ কম্পিউটারের ঘ. ইউনিক কম্পিউটারের
উত্তর: খ. ডিজিটাল কম্পিউটারের
১২। কতটি কম্পিউটারের গুচ্ছ নিয়ে আইবিএম রোড রানার গঠিত?
ক. ২৩০০ খ. ৩২৪০ গ. ৩৩০০ ঘ. ৪০০৪
উত্তর: খ. ৩২৪০
১৩। আইবিএম রোড রানার কতটি প্রসেসর নিয়ে গঠিত?
ক. ৪০ খ. ৬০ গ. ৮০ ঘ. ১০০
উত্তর: ক. ৪০
১৪। ডিজিটাল কম্পিউটার কয় প্রকার?
ক. ২ খ. ৪ গ. ৩ ঘ. ৫। উত্তর: খ. ৪
১৫। আইবিএম-১৬২০ কম্পিউটার — কম্পিউটার।
ক. সুপার খ. মিনি গ. মেইনফ্রেম ঘ. মাইক্রো
উত্তর: গ. মেইনফ্রেম
১৬। বর্তমানে ব্যবহূত পিসি—
ক. দ্বিতীয় প্রজন্মের খ. তৃতীয় প্রজন্মের
গ. চতুর্থ প্রজন্মের ঘ. পঞ্চম প্রজন্মের
উত্তর: গ. চতুর্থ প্রজন্মের
১৭। ইনকা মানবগোষ্ঠী তথ্য বিনিময়ের জন্য কী ব্যবহার করত?
ক. অ্যাবাকস খ. নুড়ি গ. গিট দেওয়া দড়ি ঘ. শস্যদানা
উত্তর: গ. গিট দেওয়া দড়ি
১৮। ১৬১৪ সালে কে লগারিদমের সারণী তৈরি করেন?
ক. জন নেপিয়ার খ. চার্লস ব্যাবেজ
গ. স্যামুয়েল মরল্যান্ড ঘ. গটফ্রাইড উইলহেম লিবনিজ
উত্তর: ক. জন নেপিয়ার
১৯। সংরক্ষিত প্রোগ্রামের ধারণা কে দেন?
ক. ড. গোল্ডস্টেইন খ. ড. জন ভন নিউম্যান
গ. ড. জে প্রেসপার ঘ. ড. জন মউসলি
উত্তর: খ. ড. জন ভন নিউম্যান
২০। প্রথম গণনা যন্ত্র কোনটি?
ক. মার্ক-১ খ. ইউনিভ্যাক গ. অ্যাডভ্যাক ঘ. অ্যাবাকাস
উত্তর: ঘ. অ্যাবাকাস
২১। পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র কোনটি?
ক. মার্ক-১ খ. ইউনিভ্যাক গ. অ্যাডভ্যাক ঘ. অ্যাবাকাস
উত্তর: ক. মার্ক-১
২২। Mark-1 হলো—
ক. ডিজিটাল কম্পিউটার খ. ক্যালকুলেটর
গ. এনালগ কম্পিউটার ঘ. হাইব্রিড কম্পিউটার
উত্তর: ক. ডিজিটাল কম্পিউটার
২৩। পৃথিবীর প্রথম বাণিজ্যিক ইলেকট্রনিক কম্পিউটারের নাম—
ক. অ্যাডভ্যাক খ. অ্যাডস্যাক গ. ইউনিভ্যাক ঘ. এনিয়্যাক
উত্তর: গ. ইউনিভ্যাক
২৪। ENIAC-এর ওজন ছিল — টন।
ক. ৫ খ. ৬ গ. ৩০ ঘ. ৩৫।
উত্তর: গ. ৩০
২৫। IBM-360 কোন প্রজন্মের কম্পিউটার?
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: গ. তৃতীয়
২৬। প্রথম প্রজন্মের কম্পিউটার কোনটি?
ক. মার্ক-১ খ. ইউনিভ্যাক-১ গ. এনিয়াক ঘ. অ্যাবাকাস
উত্তর: খ. ইউনিভ্যাক-১
২৭। আইবিএম-১৬০০ ও আইবিএম-১৪০০ একটি — প্রজন্মের কম্পিউটার।
ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ
উত্তর: খ. দ্বিতীয়
২৮। দ্বিতীয় প্রজন্মের সব মিনিফ্রেম কম্পিউটার হচ্ছে—
ক. RCA-301 খ. MARK-2 গ. PDP-8 ঘ. IBM-507
উত্তর: গ. PDP-8.
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা