কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটার শিক্ষা বিষয়ে এ+ পাওয়ার জন্য সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে অবশ্যই সমান গুরুত্ব দেবে। সব প্রশ্নের উত্তর দেবে। কোনো প্রশ্ন বাদ দিয়ে আসবে না। প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ ও নির্ভুল হতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশের উত্তর করতে পারলে পূর্ণ নম্বর পাওয়া যাবে। বিভিন্ন ধরনের গেটসম্পর্কিত প্রশ্ন থাকলে পেনসিল দিয়ে গেটের প্রতীক এঁকে সারণিসহ ব্যাখ্যা করতে হবে। পার্থক্য থাকলে অবশ্যই ছকের আকারে উপস্থাপন করবে এবং প্রয়োজনে উদাহরণ দেবে। চিত্রসংবলিত প্রশ্ন, যেমন: কম্পিউটার সংগঠনজাতীয় প্রশ্নের ক্ষেত্রে প্রয়োজনীয় চিত্র অবশ্যই দেবে এবং চিত্রটি দিয়ে কী বোঝানো হচ্ছে, তা উল্লেখ করতে হবে। ব্যবহারিক প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর ব্যবহারিকের মতো পয়েন্ট করে লিখবে এবং প্রয়োজনে চিত্র বা ডায়ালগ বক্স অঙ্কন করবে। অর্থাত্, সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার ওপর ভিত্তি করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে।বহুনির্বাচনী প্রশ্নে সর্বোচ্চ নম্বরের জন্য পাঠ্যবইয়ের খুঁটিনাটি খুব ভালো করে পড়তে হবে। বহুনির্বাচনীর জন্য পাঠ্যবইয়ের বিকল্প নেই। ব্যবহারিক অংশে অপারেটিং সিস্টেম, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডেটাবেজ ও ভিজুয়াল বেসিক কম্পিউটার ল্যাবে পরীক্ষকের নির্দেশমতো ধারাবাহিকভাবে অধিক সতর্কতার সঙ্গে খাতায় লিখতে হবে। উত্তরের সঙ্গে সম্পর্কযুক্ত চিত্র বা ডায়ালগ বক্স অঙ্কন করবে।