বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। এ জন্য প্রতিটি অংশের সমান গুরুত্ব দিতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-২
৪। কোনটি সহায়ক স্মৃতি—
ক. র্যাম খ. রম
গ. সিডি ঘ. র্যাম ক্যাশ
উত্তর: গ. সিডি
৫। কম্পিউটারের ফিক্সড ডিস্ক—
ক. ফ্লপি খ. কম্প্যাক্ট ডিস্ক
গ. হার্ড ডিস্ক ঘ. ডিস্ক
উত্তর: গ. হার্ড ডিস্ক
৬। কম্পিউটারের অভ্যন্তরীণ স্মৃতিকে কোন স্মৃতি বলে?
ক. প্রধান খ. সহায়ক
গ. অতিরিক্ত ঘ. একক
উত্তর: ক. প্রধান
৭। ডিভিডি কোন ধরনের স্মৃতি?
ক. সহায়ক খ. প্রধান
গ. অস্থায়ী ঘ. স্থায়ী
উত্তর: ক. সহায়ক
৮। মাইক্রো কম্পিউটারে— স্মৃতি ব্যবহার করা হয়?
ক. প্রাথমিক স্মৃতি
খ. অর্ধ পরিবাহী স্মৃতি
গ. পরিবাহী স্মৃতি
ঘ. অপরিবাহী স্মৃতি
উত্তর: খ. অর্ধ পরিবাহী স্মৃতি
৯। Storage device
i. DVD ii. Hard disk
iii. Floppy Disk
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii.
১০। ১ KB = কত বিট?
ক. ১০২৪ খ. ১০০০
গ. ৮১৯২ ঘ. ৪১৯২
উত্তর: ক. ১০২৪
১১। অর্ধ পরিবাহী স্মৃতি — কত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫।
উত্তর: ক. ২
১২। রেজিস্টার মূলত কত প্রকার?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: ক. ২
১৩। কোন ডিস্ক সরাসরি ফরমেট করা যায় না?
ক. হার্ড ডিস্ক খ. ফ্লপি ডিস্ক
গ. রিমোভ্যাবল ডিস্ক
ঘ. কমপ্যাক্ট ডিস্ক
উত্তর: ঘ. কমপ্যাক্ট ডিস্ক
১৪। কাজের গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়—
ক. RAM খ. ROM
গ. RAM Cache
ঘ. Rom Cache
উত্তর: গ. RAM Cache
১৫। RAM Cache এর কত ভাগের বেশি ব্যবহার করা উচিত নয়?
ক. ১/৩ খ. ১/২ গ. ১/৪ ঘ. ১/৫
উত্তর: গ. ১/৪
১৬। — হচ্ছে কম্পিউটারের কর্ম এলাকা।
ক. হার্ড ডিস্ক খ. ফ্লপি ডিস্ক
গ. র্যাম ঘ. রম
উত্তর: গ. র্যাম
১৭। গাণিতিক ফল সংরক্ষণের জন্য নির্দিষ্ট করা থাকে—
ক. প্রোগ্রাম রেজিস্টার
খ. নির্দিষ্ট রেজিস্টার
গ. একুমুলেটর রেজিস্টার
ঘ. এক্সট্রা রেজিস্টার
উত্তর: গ. একুমুলেটর রেজিস্টার
১৮। মাইক্রো প্রসেসরে থাকে—
i. জিপ ডিস্ক ii. ইনস্ট্রাকশন
iii. রেজিস্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. ii ও iii
১৯। গাণিতিক যুক্তি অংশের কাজকে ভাগ করা যায় — ভাগে
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
উত্তর: খ. তিন।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা