কম্পিউটার শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা বিষয়ের মোট নম্বর ১০০ (সৃজনশীল ৪০, বহুনির্বাচনি ৩০ এবং ব্যবহারিক ৩০)। প্রতিটি অংশে আলাদা আলাদা পাস করতে হবে। এ জন্য প্রতিটি অংশের সমান গুরুত্ব দিতে হবে। আজ অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
২০। কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি?
ক. ২ খ. ৪ গ. ৩ ঘ. ৫
উত্তর: গ. ৩
২১। সিপিইউকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
উত্তর: খ. ৩
২২। টেড হফ-এর তৈরি মাইক্রো প্রসেসরের নাম কী ছিল?
ক. মাইক্রো প্রসেসর
খ. মাইক্রো মেমরি
গ. কন্ট্রোলিং চিপ
ঘ. কম্পিউটার ইন এ চিপ
উত্তর: ঘ. কম্পিউটার ইন এ চিপ
২৩। টেড হফ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?
ক. স্ট্যানফোর্ড খ. ম্যাকনার্স
গ. অক্সফোর্ড ঘ. সিলিকন ভ্যালি
উত্তর: ক. স্ট্যানফোর্ড
২৪। কম্পিউটারে প্রক্রিয়াকরণের কাজ করে—
ক. কি-বোর্ড খ. মাউস
গ. সিপিইউ ঘ. স্ক্যানার
উত্তর: গ. সিপিইউ।
# নিচের চিত্রটি লক্ষ করো এবং ২৫-২৬ ন ং প্রশ্নগুলোর উত্তর দাও।

২৫। ‘?’ চিহ্নিত স্থানে কী হবে?
ক. CPU খ. INPUT
গ. MEMORY ঘ. OUTPUT
উত্তর: গ. MEMORY
২৬। চিত্রটি কী নির্দেশ করে?
ক. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
খ. একটি কম্পিউটার
গ. র্যামের কার্যপ্রণালি
ঘ. ডাটা প্রক্রিয়াকরণ
উত্তর: ক. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
২৭। প্রথম মাইক্রো প্রসেসর ভিত্তিক পার্সোনাল কম্পিউটার কোনটি?
ক. সেলবি-৮ এইচ
খ. আলতেয়ার ৮৮০০
গ. অ্যাপল-১ ঘ. টিএসআর-৮০
উত্তর: ক. সেলবি-৮ এইচ
২৮। মাইক্রো প্রসেসরের — অংশটি ডাটা প্রসেসিংয়ে ব্যবহূত হয়?
ক. ALU খ. Control Unit
গ. Resister Array
ঘ. Accumulator
উত্তর: ক. ALU
২৯। মাইক্রো প্রসেসরের কাজ কী?
ক. তথ্য ইনপুট দেওয়া
খ. তথ্য মুদ্রণ করা
গ. তথ্য সংরক্ষণ করা
ঘ. তথ্য প্রক্রিয়াকরণ করা
উত্তর: ঘ. তথ্য প্রক্রিয়াকরণ করা
৩০। IBM PC মাইক্রো কম্পিউটার — সালে বাজারে আসে?
ক. ১৯৭১ খ. ১৯৭৬
গ. ১৯৮১ ঘ. ১৯৮৫
উত্তর: গ. ১৯৮১
৩১। লিসা নামক কম্পিউটার কত সালে বাজারজাত করা হয়?
ক. ১৯৮২ খ. ১৯৮৩
গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫
উত্তর: খ. ১৯৮৩
৩২। ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায়?
ক. মনিটরে খ. কি-বোর্ডে গ. রমে ঘ. র্যামে
উত্তর: ঘ. র্যামে
৩৩। ইনস্ট্রাকশন সাইকেল/নির্দেশ চক্র — ভাগে ভাগ করা যায়।
ক. ১ খ. ৩ গ. ২ ঘ. ৪
উত্তর: গ. ২
৩৪। কোনটি উচ্চ মানের মুদ্রণযন্ত্র?
ক. ইংকজেট প্রিন্টার
খ. লেজার প্রিন্টার
গ. ইমপ্যাক্ট প্রিন্টার
ঘ. ডট প্রিন্টার
উত্তর: খ. লেজার প্রিন্টার
৩৫। ডট মেট্রিক্স প্রিন্টারে মুদ্রণ হয়—
ক. পিন ও রিবনের সাহায্যে
খ. স্প্রে পদ্ধতিতে
গ. লেজার রশ্মির সাহায্যে
ঘ. বিশেষ পেনের সাহায্যে
উত্তর: ক. পিন ও রিবনের সাহায্যে
৩৬। মডেম হচ্ছে—
ক. সহায়ক স্মৃতি খ. সিপিইউর অংশ গ. তথ্য আদান-প্রদানের যন্ত্র
ঘ. উন্নত মানের প্রিন্টার
উত্তর: গ. তথ্য আদান-প্রদানের যন্ত্র
৩৭। Modulator ও Demodulator-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে—
ক. MODULATE
খ. DEMODULATE
গ. MODEM ঘ. MODULE
উত্তর: গ. MODEM
৩৮। কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?
ক. মডেম খ. মাউস
গ. সিডি-রম ঘ. স্ক্যানার
উত্তর: গ. সিডি-রম।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরী গার্লস কলেজ, ঢাকা