কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দেড় বছর মেয়াদি (৩৩ ক্রেডিট) ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামে জানুয়ারি-জুন সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।ভর্তির ন্যূনতম যোগ্যতা: কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম :ভর্তির আবেদন ফরম সংগ্রহের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জনতা ব্যাংকের শাখায় ৫০ টাকা জমা দিতে হবে। এরপর জমা দেওয়ার রসিদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিচের আঞ্চলিক কেন্দ্রে (রিজিওনাল রিসোর্স সেন্টার) এক কপি জমা দিয়ে শিক্ষার্থী নির্দেশিকা ও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। পূরণ করা আবেদন ফরম হাতে হাতে নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে। নিচের আঞ্চলিক কেন্দ্র থেকে নির্ধারিত ব্যাংকের নাম ও ঠিকানা জানা যাবে।আঞ্চলিক কেন্দ্রের নাম ও ঠিকানা: ১. আঞ্চলিক কেন্দ্র ঢাকা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ৪/ক কলেজ এরিয়া, ধানমন্ডি, ঢাকা-১২০৫। ফোন : ৯৬৭৩৬৬৯। ২. আঞ্চলিক কেন্দ্র চট্টগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সিআরবি রোড, স্টেডিয়ামসংলগ্ন, চট্টগ্রাম। ফোন: ০৩১-৬১৯৬৩৩। ৩. আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা-চট্টগ্রাম ট্রাঙ্ক রোড, নোয়াপাড়া, দুর্গাপুর, কুমিল্লা। ফোন: ০৮১-৭৭৫৫৭। ৪. আঞ্চলিক কেন্দ্র সিলেট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পিরোজপুর, দক্ষিণ সুরমা, সিলেট। ফোন: ০৮২১-৭১৯৫২০। ৫. আঞ্চলিক কেন্দ্র রাজশাহী, নওহাটা, পবা, রাজশাহী। ফোন: ০৭২১-৮০০০০৮। ৬. আঞ্চলিক কেন্দ্র রংপুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আর কে রোড (কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসংলগ্ন) রংপুর। ফোন: ০৫২১-৬৩৫৯৩। ৭. আঞ্চলিক কেন্দ্র বগুড়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিশ্ব রোড, বনানী (বিএডিসি ওয়ার্কশপের পূর্বপাশে), বগুড়া। ৮. আঞ্চলিক কেন্দ্র বরিশাল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, হাউজিং এস্টেট, রূপাতলী, বরিশাল। ৯. আঞ্চলিক কেন্দ্র ফরিদপুর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, (নদী গবেষণা ইনস্টিটিউটের বিপরীতে) হাড়োকান্দি, বরিশাল রোড, ফরিদপুর। ১০. আঞ্চলিক কেন্দ্র ময়মনসিংহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মাসকান্দা, ময়মনসিংহ। ১১. আঞ্চলিক কেন্দ্র যশোর, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, উপশহর (বিআরটিসি বাসস্ট্যান্ডসংলগ্ন), যশোর।১২. আঞ্চলিক কেন্দ্র খুলনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রৌশনীবাগ, (খুলনা বিশ্ববিদ্যালয়ের পশ্চিমে), খুলনা।স্ট্যাডি সেন্টারের নাম: ১. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, গাজীপুর। ২. ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, বাড়ি নং-৫৪, রোড নং-১৫/এ, ধানমন্ডি, ঢাকা। ৩. বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ১২৮/৩, পূর্ব তেজতুরি বাজার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা। ৪. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, রাজশাহী। ৫. আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, চট্টগ্রাম। ৬. ইসলামী বিশ্ববিদ্যালয়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কুষ্টিয়া। ৭. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, খুলনা। ৮. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম।নির্বাচন পদ্ধতি : পয়েন্টের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে উচ্চতর ডিগ্রির জন্য এক পয়েন্ট গণ্য হবে। প্রার্থীর বয়সের ক্ষেত্রে প্রতি ১০ বছরের জন্য এক পয়েন্ট গণ্য হবে। এ ছাড়া পরীক্ষা পাসের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে প্রথম বিভাগের (জিপিএ-৩ থেকে ৩ এর ওপরে) জন্য ৫ পয়েন্ট। দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে (জিপিএ-৩ এর নিচ থেকে ২.৫ পর্যন্ত) ৩ পয়েন্ট। এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে প্রথম বিভাগের (জিপিএ-৩ থেকে ৩ এর ওপরে) জন্য ৫ পয়েন্ট। দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে (জিপিএ-৩ এর নিচ থেকে ২.৫ পর্যন্ত) ৩ পয়েন্ট ধরা হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ-২.৫ এর নিচে কোনো পয়েন্ট গণ্য হবে না।আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ : ২৮ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১০। মূল তালিকা থেকে ভর্তির তারিখ: ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির তারিখ: ৪ মার্চ। টিউটোরিয়াল ক্লাস শুরু: ৫ মার্চ। আরও যা জানা দরকার: ভর্তিচ্ছু প্রার্থীকে নিজে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে। ডাকযোগে ভর্তিসংক্রান্ত কোনো চিঠি পাঠানো হবে না। ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।