প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। এই কোর্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে আবেদনের শেষ তারিখ আগামী ৬ জুন। ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালের চার বছর মেয়াদি কম্পিউটার সায়েন্স (সম্মান) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা: www.nuadmission.com বিলম্ব ফিসহ ভর্তির শেষ তারিখ ৭ জুন এবং এই কোর্সের ক্লাস শুরু হবে আগামী ৭ জুন থেকে। আবেদন পদ্ধতি এবং ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট কলেজ থেকে জানা যাবে।