কম্পিউটারে ডিপ্লোমা কোর্সে আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেড় বছর মেয়াদি (৩৩ ক্রেডিট) ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে। ভর্তির জন্য শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জনতা ব্যাংকের শাখায় ১০০ টাকা জমা দিয়ে, জমার রসিদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রিজিওনাল রিসোর্স সেন্টার থেকে শিক্ষার্থী নির্দেশিকা ও ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে এসব শিক্ষার্থী ভর্তি করা হবে।এই কোর্সে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। তবে উচ্চতর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আর ভর্তির ব্যাপারে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে, তাঁদের বিগত পাবলিক পরীক্ষার ফলাফলের পয়েন্টের ভিত্তিতে।এই কোর্সে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৩০ ডিসেম্বর এবং মূল তালিকায় থাকা শিক্ষার্থীদের ২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ১৯ জানুয়ারি ভর্তির সুযোগ পাবেন। এই কোর্সের ক্লাস শুরু হবে ২০ জানুয়ারি। তবে, শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে ভর্তি হতে হবে। এই কোর্সে ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.edu.bd)।