কম্পিউটারে ফাইল আকারে তথ্য সংরক্ষিত করাকে ডেটাবেইজ বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৪প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। গতকালের ধারাবাহিকতায় আজ কম্পিউটার শিক্ষা বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৭ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ডেটাবেইজ কী?উত্তর: কম্পিউটারে তথ্য বা ডাটাকে ফাইল আকারে সংরক্ষিত তথ্য বা ডেটাকে ডেটাবেইজ বলে।প্রশ্ন: এক্সেস কী?উত্তর: এক্সেস হচ্ছে উইন্ডোজ-ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনাল ডেটাবেইজ ম্যানেজমেন্ট সিস্টেম।প্রশ্ন: ফিল্ড প্রোপার্টি কী?উত্তর: ডেটাবেইজের কাজ শুরু করার জন্য ফিল্ড তৈরির পর্যায়ে প্রতিটি ফিল্ডের জন্য যে বিষয়গুলো নির্দিষ্ট করে দিতে হয় তাদের ফিল্ড প্রোপার্টি বলে। ফিল্ড প্রপার্টিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ফিল্ড সাইজ।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: ডেটাবেইজকে বাংলায় তথ্যভান্ডার বলা হয় কেন?উত্তর: ডেটাবেইজের সাহায্যে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায় ও সংরক্ষণ করে রাখা তথ্য যেকোনো সময় সম্পাদনা করা যায়। প্রয়োজনমতো ডেটাবেইজে নতুন তথ্য যোগ করা যায় এবং অপ্রয়োজনীয় তথ্য ফেলে দেওয়া যায়। ডেটাবেইজে এরূপ কাজ করা যায় বলেই ডেটাবেইজকে বাংলায় তথ্যভান্ডার বলা হয়।প্রশ্ন: টেক্সট ফিল্ডের ধারণক্ষমতা কীভাবে নির্ধারণ করা যায়?উত্তর: টেক্সট ফিল্ডের ধারণক্ষমতা কী পরিমাণ হবে তা ফিল্ড সাইজ প্রোপার্টির মাধ্যমে নির্ধারণ করতে হয়। প্রত্যেক ফিল্ডের নিজস্ব বা ডিফন্ট ধারণক্ষমতা থাকে। ব্যবহারকারীরা তার প্রয়োজন অনুযায়ী এই ফিল্ডের মান পরিবর্তন করতে পারেন। কোনো ফিল্ড সাইজ প্রোপার্টির ধারণক্ষমতা ২০ নির্ধারণ করা হলে ২০ বর্ণের পর আর কোনো বাড়তি বর্ণ দেখা যাবে না। অধ্যায়-৮ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ধ্রুবক কী?উত্তর: ধ্রুবক হচ্ছে একটি অর্থপূর্ণ নাম, যা প্রোগ্রামে কোনো অপরিবর্তনশীল স্ট্রিং বা গাণিতিক মান সংরক্ষণ করে। প্রশ্ন: অ্যালগরিদম কী?উত্তর: প্রোগ্রাম রচনা করার পর্যায় ক্রমিক ধাপগুলোর গঠন নির্ধারণ করে নেওয়ার জন্য সিদ্ধান্তক্রম তৈরি করে নিতে হয়। এ রকম সিদ্ধান্তক্রমকেই প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যালগরিদম বলে।প্রশ্ন: সফটওয়্যার কী?উত্তর: সফটওয়্যার হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি, যেগুলো যথাসময়ে পালন করে হার্ডওয়্যার যথাযথ কাজটি করে থাকে।প্রশ্ন: প্রোগ্রামিং ভাষা কী?উত্তর: প্রোগ্রামিং ভাষা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি এক রকম ভাষা, যার নির্দেশাবলি কম্পিউটার বুঝতে পারে।প্রশ্ন: অনুবাদক প্রোগ্রাম কী?উত্তর: যে প্রোগ্রাম উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দেয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।প্রশ্ন: কম্পাইলার কী?উত্তর: কম্পাইলার হচ্ছে একধরনের অনুবাদক প্রোগ্রাম, যা উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা করে দেখে এবং কোনো প্রকার ভুল পাওয়া না গেলে সম্পূর্ণ প্রোগ্রামটিকে একবারে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে।প্রশ্ন: ইন্টারপ্রেটার কী?উত্তর: ইন্টারপ্রেটার একটি অনুবাদক প্রোগ্রাম, যা একটি প্রোগ্রামের প্রতিটি লাইন ভিন্ন ভিন্নভাবে পর্যায়ক্রমে অনুবাদ ও নির্বাহ করে এবং পরিশেষে উচ্চস্তরের ভাষাটিকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করে।প্রশ্ন: সুডো কোড কী?উত্তর: প্রোগ্রামের ধরন ও কার্যাবলি তুলে ধরার জন্য কিছুসংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকে সুডো কোড বলে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল