জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো।অধ্যায়-৩জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: অপারেটিং সিস্টেম কাকে বলে?উত্তর: যে সফটওয়্যার কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে এবং হার্ডওয়্যার ও অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে অবস্থান করে হার্ডওয়্যারকে দিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কাজগুলো করিয়ে নেওয়ার ব্যাপারে সমন্বয়কারীর ভূমিকা পালন করে, তাকে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার বলে।প্রশ্ন: প্যাকেজ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য কী?উত্তর: প্যাকেজ সফটওয়্যারের প্রধান বৈশিষ্ট্য হলো এ ধরনের সফটওয়্যারগুলো একটি নির্দিষ্ট ধরনের কাজের জন্য সম্ভাব্য সর্বপ্রকার সুযোগ-সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার শুধু নিষ্প্র্রাণ দেহের মতো কেন?উত্তর: একটি কম্পিউটার সিস্টেম গঠিত হয় হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ের সমন্বয়ে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অচল। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি বা যন্ত্রাংশ কিনে যদি তাতে সফটওয়্যার ইনস্টল না করা হয়, তাহলে তা দিয়ে কোনো কাজই করা যাবে না। এ জন্য বলা হয় হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার নিষ্প্রাণ দেহের মতো। প্রশ্ন: চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম উদ্ভাবনের কারণ কী?উত্তর: বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে লিখে লিখে কমান্ড প্রদান করতে হতো। কমান্ড দেওয়ার সময় একটি বর্ণ এদিক-ওদিক হলে অথবা দুটি বর্ণের মাঝখানে ফাঁকা জায়গা রাখা-না রাখার নিয়মে ব্যতিক্রম ঘটলে কম্পিউটার ইতিবাচক সাড়া দিত না। এ অসুবিধা দূর করতে চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম তৈরি করা হয়, যাতে একজন সাধারণ ব্যবহারকারী কোনো কমান্ড মুখস্থ না করেই শুধু আইকন ও পুল ডাউন মেনু কমান্ড ব্যবহার করে অনায়াসে কম্পিউটারে প্রয়োজনীয় কাজ করতে পারে। অধ্যায়-৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সংখ্যা পদ্ধতি কী?উত্তর: সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি।প্রশ্ন: বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে?উত্তর: যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন বা প্রতীক (০ এবং ১) দিয়ে সব রকম সংখ্যা গঠন করা যায়, তাকে বাইনারি সংখ্যা বলে। প্রশ্ন: ইউনিকোড কী?উত্তর: অ্যাপল কম্পিউটার, মাইক্রোসফট করপোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ইউনিকোড কনসোর্টিয়াম পৃথিবীর সব ভাষার জন্য মোট ৬৫ হাজার ৫৩৬টি কোডের ব্যবস্থা করেছে। একেই ইউনিকোড বলে। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পিউটারে তথ্য বিনিময়ের জন্য সংকেত কেন প্রয়োজন?উত্তর: কম্পিউটার কেবল বিদ্যুতের ভাষা বোঝে। এর নিজস্ব ভাষা নেই। ইংরেজি, বাংলা, আরবি, এমন কোনো ভাষাই কম্পিউটার বোঝে না। কম্পিউটারকে এসব ভাষা বোঝানোর জন্য এবং তথ্য বিনিময়ের প্রয়োজনে সংকেতায়ন করা হয়ে থাকে। প্রশ্ন: কম্পিউটারে অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য বাইনারি পদ্ধতি ব্যবহূত হয় কেন?উত্তর: কম্পিউটার ‘অন’ বা ‘অফ’ এ দুটি বিকল্প অবস্থার মধ্যে আসা-যাওয়ার মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে কাজ করে। আর যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতিতে মাত্র দুটি চিহ্ন বা প্রতীক দিয়ে সব রকমের সংখ্যা গঠন করা যায়। তাই কম্পিউটারের অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য বাইনারি পদ্ধতি ব্যবহূত হয়। অধ্যায়-৫ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: সারণি কী?উত্তর: কোনো বিষয়বস্তুকে বিভিন্ন ঘরে বিন্যস্ত করে উপস্থাপন করাকেই সারণি বলা হয়।প্রশ্ন: ওয়ার্ড প্রসেসিং কী?উত্তর: ওয়ার্ড প্রসেসিংয়ের বাংলা অর্থ হচ্ছে শব্দ প্রক্রিয়াকরণ, সহজভাবে বলা যায় লেখালেখির কাজ। কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ করাকেই ওয়ার্ড প্রসেসিং বলা হয়।প্রশ্ন: ডেস্কটপ পাবলিশিং কী?উত্তর: প্রকাশনা কর্মের উদ্দেশে কম্পিউটারে লেখালেখির কাজ করাকেই ডেস্কটপ পাবলিশিং বলা হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল