কম্পিউটারের হার্ডওয়্যারের প্রাণশক্তি হচ্ছে সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। এ জন্য আজ থেকে ধারাবাহিকভাবে বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো।অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পিউটার কী?উত্তর: কম্পিউটার হলো প্রোগ্রামযোগ্য ডিজিটাল ডিভাইস বা একটি যন্ত্র, যা কতগুলো নির্দেশমালা অনুযায়ী উপাত্ত প্রক্রিয়াকরণ করে। # যে যন্ত্র গণনা, হিসাব, ধারণা ও পরিমাপ-জাতীয় কাজ করে, তাকে কম্পিউটার বলা যেতে পারে।প্রশ্ন: হার্ডওয়্যার কী?উত্তর: কম্পিউটারের সকল প্রকার যন্ত্র ও যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলা হয়।প্রশ্ন: সফটওয়্যার কী?উত্তর: কম্পিউটারের হার্ডওয়্যার হচ্ছে নিষ্প্রাণ দেহের মতো। কম্পিউটারের হার্ডওয়্যারের প্রাণশক্তি হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলতে পারে না।প্রশ্ন: সুপার কম্পিউটার কী?উত্তর: সুপার কম্পিউটার হচ্ছে শক্তিশালী, ব্যয়বহুল এবং সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন কম্পিউটার। সুপার কম্পিউটারের সাহায্যে সূক্ষাতিসূক্ষ্ম এবং জটিল বৈজ্ঞানিক বিশ্লেষণের কাজ করা হয়।প্রশ্ন: মাইক্রোকম্পিউটার কী?উত্তর: মাইক্রোকম্পিউটার হলো এক ব্যক্তির ব্যবহারোপযোগী প্রধানত একক প্রসেসর বিশিষ্ট কম্পিউটার। অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পিউটার নির্বোধ যন্ত্র কেন?উত্তর: কম্পিউটার প্রোগ্রামনির্ভর যন্ত্র। কম্পিউটার অবিশ্বাস্য দ্রুত গতিতে অনেক বড় এবং জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করতে পারলেও কম্পিউটারের নিজের কিন্তু কোনো বুদ্ধি নেই। কম্পিউটার নিজে বুদ্ধি খাটিয়ে কোনো কাজই করতে পারে না। এটি নিজের স্মৃতিতে জমা থাকা নির্দেশমালার ভিত্তিতে কাজ করে থাকে। নির্দেশমালাবহির্ভূত কোনো সমস্যা কম্পিউটার সমাধান করতে পারে না। কাজেই অনেক গুণে গুণী হওয়া সত্ত্বেও অন্যান্য যন্ত্রের মতোই কম্পিউটার নির্বোধ। প্রশ্ন: হাইব্রিড কম্পিউটার প্রয়োজন কেন?উত্তর: কিছু কিছু কাজের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ এবং ফলাফল প্রদান ডিজিটাল কম্পিউটারে করা প্রয়োজন হয়। কিন্তু ইনপুট গ্রহণ করতে হয় এনালগ প্রক্রিয়ায়। এ ধরনের কাজের জন্য এনালগ ও ডিজিটাল কম্পিউটারের প্রয়োজনীয় বৈশিষ্ট্যাবলির সমন্বয়ে তৈরি হাইব্রিড কম্পিউটার প্রয়োজন। হাসপাতাল, ক্ষেপণাস্ত্র, নভোযান ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহূত হয়। অধ্যায়-২জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: র‌্যাম কী?উত্তর: কম্পিউটারের মূল সার্কিট বোর্ড বা মাদার বোর্ডের সঙ্গে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‌্যাম এলাকা গঠিত।প্রশ্ন: নিয়ন্ত্রণ ইউনিট কী?উত্তর: এটি মাইক্রোপ্রসেসরের ভেতরের এমন একটি অংশ, যা প্রথমে প্রাপ্ত নির্দেশ পরীক্ষা করে দেখে এবং নির্দেশ নির্বাহের জন্য প্রয়োজনীয় নির্বাহ সংকেত তৈরি করে। প্রশ্ন: প্রধান স্মৃতি কাকে বলে?উত্তর: কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট যখন তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে, তখন তথ্যগুলো কম্পিউটারের যে স্মৃতিতে অবস্থান করে তাকে প্রধান স্মৃতি বলে। প্রশ্ন: ইপিরম কী?উত্তর: যেসব স্থায়ী স্মৃতি প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায়, তাকেই ইপিরম বলে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: কম্পিউটারে বাস কেন প্রয়োজন?উত্তর: কম্পিউটারের সিপিইউ তথ্য, উপাত্ত, নির্দেশ এবং তথ্য, উপাত্ত বা নির্দেশের ঠিকানা নিয়ে কাজ করে। আর এসব তথ্য, উপাত্ত, নির্দেশ এবং এদের ঠিকানা পরিবহনের জন্যই কম্পিউটারে বাস প্রয়োজন। প্রশ: বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে র‌্যামে তথ্য মুছে যায় কেন?উত্তর: র‌্যাম একটি অস্থায়ী মেমোরি। র‌্যামে ইলেকট্রনিক পদ্ধতিতে সব তথ্য জমা থাকে। ফলে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে র‌্যামের সব তথ্য মুছে যায়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল