কম্পিটেন্সি বেইসড প্রশ্নোত্তরে ধারাবাহিকতা রাখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় সমাপনী পরীক্ষার্থী, ২০১৪ সালের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন থাকবে NCTB-এর ৫ম শ্রেণির পাঠ্যবইয়ের Text থেকে। এই Text নির্ভর যে প্রশ্নগুলো হবে তা হলো:
১. Multiple choice questions: এই প্রশ্নে ১০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রদত্ত টেক্সটটি ভালো করে পড়ে সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে।
২. Matching words with their meanings : এই প্রশ্নে দুটি কলামের একটি টেবিলের ১ম কলামটিতে পাঁচটি শব্দ থাকবে এবং ২য় কলামে ওই পাঁচটি শব্দের ইংরেজি অর্থসহ মোট সাতটি শব্দার্থ থাকবে। শিক্ষার্থীরা প্রশ্নের নম্বর দিয়ে প্রদত্ত শব্দ ও তার শব্দার্থ থেকে বাছাই করে সঠিক অর্থ মিল করে লিখবে।
৩. Answering questions : এই প্রশ্নে ৩টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। নম্বর থাকবে ১+১+৩=৫। সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। শিক্ষার্থীরা প্রশ্নের নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
# ২০১৪ সালের নতুন প্রশ্নকাঠামো অনুযায়ী ৪, ৫, ৬ ও ৭ নং প্রশ্ন থাকবে পাঠ্যবইয়ের বাইরের Text/dialogue/ diagram/picture থেকে Competency based। নম্বর থাকবে ৩৫। প্রদত্ত Competency based যে প্রশ্ন হবে তা হলো:
৪. Multiple choice questions: এই প্রশ্নে ১০টি Competency based প্রশ্ন থাকবে। সবগুলো প্রশ্নের উত্তর করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্নের নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।

৫. Gap filling with given words: এই প্রশ্নে কম্পিটেন্সি বেইসড পাঁচটি শূন্যস্থান পূরণের জন্য পাঁচটি বাক্য দেওয়া থাকবে। প্রশ্নের প্রদত্ত আটটি word থেকে পাঁচটি প্রযোজ্য word বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
৬. Answering questions : এখানে কম্পিটেন্সি বেইসড পাঁচটি প্রশ্ন থাকবে। সবগুলোরই উত্তর করতে হবে। শিক্ষার্থীরা প্রশ্ন নম্বর দিয়ে শুধু উত্তর লিখবে।
৭. Writing simple personal letter: এই প্রশ্নে একটি অনানুষ্ঠানিক (informal) পত্র লিখতে হবে। পত্র লেখার জন্য cues থাকবে। সেই অনুসারে পত্র লিখতে হবে। এই প্রশ্নটিও কম্পিটেন্সি বেইসড।
৮. Rearrangement to make a meaningful story: এই প্রশ্নে এলোমেলো পাঁচটি বাক্য দেওয়া থাকবে। এই বাক্যগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ গল্প তৈরি করতে হবে।
৯. Using punctuation marks and capital letters: এই প্রশ্নে আলাদা আলাদা পাঁচটি বাক্য বা অনুচ্ছেদ দেওয়া থাকবে যাতে প্রয়োজনীয় punctuation mark ও capital letters ব্যবহার করা থাকবে না। এখানে প্রয়োজনীয় punctuation mark ও capital letters ব্যবহার করে সঠিকভাবে লিখতে হবে।
১০. Writing correctly(words/phrases/
sentences or making questions, negative statement sentences): এই প্রশ্নে কিছু letters/phrases/words এবং questions, negative statement sentences তৈরি করার জন্য এলোমেলো ভাবে শব্দ দেওয়া থাকবে। বিভিন্ন ধরন মিলিয়ে মোট পাঁচটি প্রশ্ন থাকবে।
১১. Writing dialogue: এই প্রশ্নে একটি কল্পিত অবস্থার উল্লেখ থাকবে। সে অবস্থা অনুযায়ী একটি অনুরোধমূলক সংলাপ লিখতে হবে। সংলাপ would বা could ব্যবহার করে request ও response সঠিকভাবে প্রয়োগ করে উত্তর লিখলে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। Dialogue-এ ভাল করার জন্য EFT বইটির dialogue এবং অনুশীলনীগুলো অনুসরণ করবে।
১২. Completing simple form: এই প্রশ্নে শিক্ষার্থীকে বিভিন্ন তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। বিভিন্ন তথ্যের মধ্যে তাদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্মতারিখ, বর্তমান ঠিকানা, পেশা, শখ ইত্যাদি থাকতে পারে।
১৩. Writing short and simple compositions: এই প্রশ্নে একটি short composition লিখতে হবে। কমপোজিশনটি লেখার জন্য composition সম্পর্কিত cues, question, hints বা model composition দেওয়া থাকতে পারে। সঠিকভাবে কমপোজিশন লিখলেই ভালো নম্বর পাবে।
Composition-টি এক প্যারায় লিখতে পারবে।

শিক্ষক,
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

মাহবুবা হোসেন
মাহবুবা হোসেন

পরামর্শ
যোগ্যতাভিত্তিক উত্তর গুছিয়ে লিখবে
মাহবুবা হোসেন
প্রধান শিক্ষক, বরিশাল সরকারি উচ্চ বিদ্যালয়, বরিশাল
প্রিয় পরীক্ষার্থী শুভেচ্ছা রইলো। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছো। পাঠ্যবইয়ের ওপর জোর বেশি দিতে হবে। সেই জন্য বাকি সময়টুকু পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালো করে পড়বে। পাশাপাশি যোগ্যতাভিত্তিক প্রশ্নগুলো বুঝে গুছিয়ে উত্তর লিখবে।
অনেক অভিভাবক শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ দিয়ে থাকেন। এটা ঠিক নয়। অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে পড়াশোনা নিয়ে বেশি চাপ দেবেন না। ওদের পাশে থাকুন, ওদের সহায়তা করুন, ওদের উত্সাহ দিন।
পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের টেনশন করবে না। পরীক্ষা দেবে নিজের বিদ্যালয়ের মত স্বাভাবিকভাবে। কারণ, পুরো সিলেবাস তোমার ঠিকভাবে পড়া আছে। তাই পরীক্ষার কোনো বিষয় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 

প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্ন দেখে, বুঝে লেখা শুরু করতে হবে। নিজের জানা, বোঝা বিষয়গুলো খাতায় সুন্দরভাবে লেখার চেষ্টা করতে হবে। তাহলেই পরীক্ষায় ভালো ফল করতে পারবে।