নোবিপ্রবিতে সশরীর ক্লাস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনা মহামারিতে বন্ধ থাকার পর আজ রোববার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সশরীর ক্লাস শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো আরও হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ নভেম্বর (আজ) বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে যাবতীয় ক্লাস-পরীক্ষা সশরীর চালু হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।