বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৯. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের—
i. ব্যক্তিসত্তা ও মনন পরিবর্তিত হয় ii. রুচিবোধের পরিচয় পাওয়া যায় iii. ব্যক্তিসত্তা ও মনন পরিশীলিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২০. মানুষের কাজের মাধ্যমে—
i. ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়
ii. মননশীলতার পরিচয় পাওয়া যায়
iii. রুচিবোধের পরিচয় পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২১. কাজের প্রতি প্রবল আগ্রহ থাকলে—
i. কাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয় ii. যেকোনো কাজে দ্রুত যুক্ত হয়ে যাওয়া যায়
iii. কর্মঠ ও কর্মতত্পর হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২২. অলসতার মাধ্যমে—
i. মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে
ii. মনোবল নিঃশেষ হয়ে যায়
iii. কর্মস্পৃহা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩. কাজ করার মাধ্যমে কাজের প্রতি মানুষের—
i. লজ্জা বৃদ্ধি পায়
ii. ভয় হ্রাস পায়
iii. হীনম্মন্যতা দূর হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪. কাজ করার স্পৃহা তৈরি হলে—
i. সৃজনশীলতার বিকাশ ঘটবে
ii. উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে
iii. সময় বাঁচিয়ে কম পরিশ্রমে কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. দৈনন্দিন জীবনকে সুন্দর করার জন্য পরিবারের সদস্যরা কী করে থাকেন?
ক. খাবারের ব্যবস্থা
খ. কাজের ব্যবস্থা
গ. কাপড়চোপড়ের ব্যবস্থা
ঘ. চিকিত্সার ব্যবস্থা
২৬. পরিবারের কেউ হঠাত্ অসুস্থ হলে তার প্রাথমিক সেবা করেন—
ক. বাবা-মা
খ. পরিবারের সদস্যরা
গ. দাদা-দাদি
ঘ. আত্মীয়স্বজন
২৭. জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য মানুষের কাজগুলো কয় ধরনের হয়ে থাকে?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
২৮. কোনো কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. অভিজ্ঞতা অর্জন
খ. উপায় ও কৌশল
গ. আগ্রহ প্রকাশ
ঘ. সঠিক দিকনির্দেশনা
২৯. যেকোনো কাজ সহজভাবে করার জন্য কাদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়?
ক. বন্ধুবান্ধবের
খ. আত্মীয়স্বজনের
গ. পরিবারের সদস্যদের
ঘ. বাবা-মায়ের
৩০. কাদের মেধা ও শ্রমের মাধ্যমে আমরা প্রতিদিনের আহারের জিনিসপত্র পেয়ে থাকি?
ক. বাবা-মায়ের
খ. কৃষকের
গ. সরকারের
ঘ. পরিবারের সদস্যদের।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: উত্তর
অধ্যায়-২
১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. ক ২৮. ঘ ২৯. গ ৩০. খ।
সহকারী শিক্ষক