কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৩১. দেশের সামগ্রিক উন্নয়ন বিচার করতে গেলে কোন বিষয়টি উঠে আসে?
ক. কাঠামোগত উন্নয়ন
খ. অবকাঠামোগত উন্নয়ন
গ. সরকারের কার্যক্রম ঘ. রাষ্ট্রীয় উন্নয়ন
৩২. অবকাঠামোগত উন্নয়নে বিশাল ভূমিকা পালন করে কারা?
ক. কৃষকেরা খ. গ্রামবাসীরা
গ. নির্মাণশ্রমিকেরা ঘ. সরকার
৩৩. মানুষকে সঠিক সময়ে গন্তব্যে নিরাপদে পৌঁছানোর ব্যবস্থা করে কে?
ক. পরিবহন সমিতি খ. পরিবহনকর্মী
গ. ট্রাফিক পুলিশ ঘ. যানবাহন মালিক সমিতি
৩৪. বিভিন্ন শস্য ও ফসল ফলিয়ে দেশের খাদ্য উত্পাদনে ভূমিকা রাখছেন কারা?
ক. শ্রমিকেরা খ. জেলেরা
গ. কৃষিবিদেরা ঘ. কৃষকেরা
৩৫. মানুষ অসুস্থ হলে কোথায় চিকিত্সা নিতে যায়?
ক. ডাক্তারের বাড়িতে খ. নার্সদের কাছে
গ. হাসপাতালে ঘ. সমাজসেবা প্রতিষ্ঠানে
৩৬. বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজটি কাদের?
ক. সরকারের খ. জনগণের
গ. সাধারণ মানুষের ঘ. আইনশৃঙ্খলা বাহিনীর
৩৭. প্রাত্যহিক জীবনের কাজগুলো—
i. প্রতিদিন করা আবশ্যক
ii. প্রতিদিন করার দরকার হয় না
iii. না করলে সমস্যা হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৮. মানুষকে সুষ্ঠু ও সুন্দর জীবনযাপনে সহায়তা করেন—
i. পরিচ্ছন্নতাকর্মীরা ii. পোশাককর্মীরা
iii. বিদ্যুত্, গ্যাস ও টেলিফোনকর্মীরা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.

অধ্যায়-৩
১. পরিবার বা অন্য কারও কাছ থেকে শিখে নিতে পারি এমন কাজ কোনটি?
ক. রান্না খ. স্থাপত্য গ. নার্সিং ঘ. প্রকৌশল
২. নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় কোন ক্ষেত্রে?
ক. হাতের কাজ খ. সেলাই গ. রান্না ঘ. স্থাপত্য
৩. মানুষের দক্ষতা উন্নয়নে সাহায্য করে কোনটি?
ক. পরিবার খ. প্রাতিষ্ঠানিক শিক্ষা
গ. সমাজ ঘ. নিজের প্রতি আস্থা
৪. কর্মক্ষেত্রে সফলতার চাবিকাঠি—
i. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
ii. শেখা জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানো
iii. পরিবর্তন মেনে নেওয়া ও মানিয়ে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫. তুমি একটি ব্যাংকে চাকরি করো। ব্যবস্থাপক তোমাকে একটি কম্পিউটারের কাজ দিলেন। কিন্তু এ কাজটি তুমি করতে পারলে না। এ ক্ষেত্রে তোমার করণীয় কী?
ক. ব্যবস্থাপককে কাজ ফেরত দেওয়া
খ. সহকর্মীর কাছ থেকে শিখে নেওয়া
গ. অন্যকে দিয়ে কাজটি করানো
ঘ. চাকরি ছেড়ে চলে যাওয়া
৬. তুমি তোমার পরিবারের কাছ থেকে শিখে নিতে পারো—এমন একটি কাজের উদাহরণ কোনটি?
ক. সেলাই খ. স্থাপত্য গ. ডাক্তারি ঘ. মাছ ধরা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-২
৩১. খ ৩২. গ ৩৩. খ ৩৪. ঘ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. গ ৩৮. ঘ।
অধ্যায়-৩
১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. ক।
সহকারী শিক্ষক