বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
৭. কুদ্দুস সাহেব একটি কারখানায় কাজ করেন, যেখানে ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়। এ কাজের ফলে তাঁর কী ধরনের সমস্যা দেখা দেয়?
ক. মানসিক খ. শারীরিক
গ. বুদ্ধি কমে যায় ঘ. প্রতিবন্ধী হয়ে যায়
৮. তুহিন ফার্মেসি বিষয়ে পড়ালেখা করতে চায়। এ জন্য তাকে কোন শাখায় পড়াশোনা করতে হবে?
ক. মানবিক খ. ব্যবসায় গ. বিজ্ঞান ঘ. ইঞ্জিনিয়ারিং
৯. শিক্ষাজীবন ও কর্মজীবন পছন্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. সাহস খ. আগ্রহ গ. আত্মবিশ্বাস ঘ. আত্মমর্যাদা
১০. রোমার রান্না করতে ভালো লাগে। এ জন্য সে টিভির রান্নার অনুষ্ঠান দেখে এবং মায়ের কাছ থেকে রান্না করা শিখে নেয়। এতে তার কোন বিষয়টি ফুটে ওঠে?
ক. আত্মবিশ্বাস খ. আত্মমর্যাদা গ. আগ্রহ ঘ. দক্ষতা
১১. আগ্রহ ছাড়া পড়াশোনা করার কারণে—
i. শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে ii. শেখার আগ্রহ হারিয়ে ফেলে iii. মনোবল দৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i, ii ও iii ঘ. iii
১২. মনি গান গাইতে খুবই ভালোবাসে। তার বাবা তাকে ডাক্তার বানাতে চায়, কিন্তু এটা তার পছন্দ না। এ ক্ষেত্রে মনির বাবার কী করণীয়?
ক. তার নিজের পছন্দ অনুযায়ী কাজ করা
খ. মনির আগ্রহের দিকে খেয়াল করা
গ. মনিকে ডাক্তার বানানো
ঘ. নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া
১৩. রোহানের পড়াশোনা করতে আগ্রহ নেই। কিন্তু তার বাবার ভয়ে সে পড়াশোনা করে। এতে রোহানের কী হবে?
ক. পড়াশোনার আগ্রহ বাড়বে
খ. জীবনে সফলতা অর্জন করবে
গ. সব ধরনের সমস্যার সমাধান করবে
ঘ. হতাশাগ্রস্ত হয়ে পড়বে
১৪. সম্মান বলতে কী বোঝায়?
ক. একটি গুরুত্বপূর্ণ পদে থাকা
খ. অন্যদের সেবা করতে কাজ করা
গ. বিভিন্ন সেবামূলক কাজ করা
ঘ. ভালো জীবনযাপনের জন্য অধিক উপার্জন করা
১৫. সৃজনশীলতা কী?
ক. অন্যকে নির্দেশ দেওয়া খ. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
গ. বিভিন্ন দায়িত্বের সমন্বয়
ঘ. কোনো কিছুর নতুন পন্থা খুঁজে বের করা
১৬. ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?
ক. নিজের প্রতি আস্থাকে খ. নিজের আত্মমর্যাদাকে
গ. চিন্তাশীলতা, মননশীলতাকে
ঘ. আবেগ-অনুভূতি ও আচার-আচরণের বিভিন্ন বৈশিষ্ট্য
১৭. ফাইয়ান সব সময় হাসিখুশি ও উচ্ছল থাকে। এটি ফাইয়ানের কোন গুণটি প্রকাশ করে?
ক. ব্যক্তিত্ব খ. দক্ষতা গ. আবেগ ঘ. অনুভূতি
১৮. দক্ষতা বলতে কী বোঝায়?
ক. কোনো কাজের অভিজ্ঞতা খ. কিছু করার ইচ্ছা
গ. কিছু করার ক্ষমতা ঘ. কোনো কিছু করা
১৯. আগ্রহ কী?
ক. কিছু করার ইচ্ছা খ. কিছু করার ক্ষমতা
গ. কাজে দক্ষতা দেখানো ঘ. কাজে যোগ্যতা প্রমাণ করা
২০. কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সঠিক উপায় কী?
ক. দেখা ও শেখা খ. বই পড়া
গ. শিক্ষা ও প্রশিক্ষণ ঘ. অনুশীলন করা
২১. নিজের কর্মসংস্থান নির্বাচনের সময় কোন বিষয়টি কম গুরুত্বপূর্ণ?
ক. অন্যের ইচ্ছা খ. আগ্রহ গ. সামর্থ্য ঘ. ব্যক্তিত্ব
২২. আত্মকর্মসংস্থানের ফলে ব্যক্তির—
i. আত্মসম্মানবোধ বাড়ে
ii. সাফল্য লাভে ব্যাঘাত ঘটে
iii. স্বাধীনভাবে কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
(শেষ)
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
৭. খ ৮. গ ৯. খ ১০. খ ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক ২০. গ ২১. ক ২২. খ।
সহকারী শিক্ষক