কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-৩
১১। আগ্রহ ছাড়া পড়াশোনা করার কারণে—
i. শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে
ii. শেখার আগ্রহ হারিয়ে ফেলে
iii. মনোবল দৃঢ় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১২। দীপা গান গাইতে ভালোবাসে। তার বাবা তাকে ডাক্তার বানাতে চায়, কিন্তু এটা তার পছন্দ নয়। এ ক্ষেত্রে দীপার বাবার কী করণীয়?
ক. তার নিজের পছন্দ অনুযায়ী কাজ করা
খ. দীপার আগ্রহের দিকে খেয়াল করা
গ. দীপাকে ডাক্তার বানানো
ঘ. নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া
১৩। শিহাবের পড়াশোনা করায় আগ্রহ নেই। কিন্তু তার বাবার ভয়ে সে পড়াশোনা করে। এতে শিহাবের কী হবে?
ক. পড়াশোনায় আগ্রহ বাড়বে
খ. জীবনে সফলতা অর্জন করবে
গ. সব ধরনের সমস্যার সমাধান করবে
ঘ. হতাশাগ্রস্ত হয়ে পড়বে
১৪। সম্মান বলতে কী বোঝায়?
ক. একটি গুরুত্বপূর্ণ পদে থাকা
খ. অন্যদের সেবা করতে কাজ করা
গ. বিভিন্ন সেবামূলক কাজ করা
ঘ. ভালো জীবনযাপনের জন্য অধিক উপার্জন করা
১৫। সৃজনশীলতা কী?
ক. অন্যকে নির্দেশ দেওয়া
খ. সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা
গ. বিভিন্ন দায়িত্বের সমন্বয়
ঘ. কোনো কিছুর নতুন পন্থা খুঁজে বের করা
১৬। ব্যক্তিত্ব বলতে কী বোঝায়?
ক. নিজের প্রতি আস্থা খ. নিজের আত্মমর্যাদা
গ. চিন্তাশীলতা, মননশীলতা
ঘ. আবেগ-অনুভূতি ও আচার-আচরণের বিভিন্ন বৈশিষ্ট্য
১৭। মাসুদ সব সময় হাসিখুশি ও উচ্ছল থাকে। এটি বক্তার কোন গুণ
প্রকাশ করে?
ক. ব্যক্তিত্ব খ. দক্ষতা গ. আবেগ ঘ. অনুভূতি
১৮। দক্ষতা কী?
ক. কোনো কাজের অভিজ্ঞতা খ. কিছু করার ইচ্ছা
গ. কিছু করার ক্ষমতা ঘ. কোনো কিছু করা
১৯। আগ্রহ কী?
ক. কিছু করার ইচ্ছা খ. কিছু করার ক্ষমতা
গ. কাজে দক্ষতা দেখানো ঘ. কাজে যোগ্যতা প্রমাণ করা
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১২: ১৯. ক ২০. খ ২১. ক ২২. খ ২৩. খ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ
অধ্যায়-১৩ : ১. ঘ ২. ক ৩. ক ৪. ঘ ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ঘ
চারু ও কারুকলা
অধ্যায়-৪
১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. ক ২০. গ ২১. গ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. খ ২৮. ঘ
কর্ম ও জীবনমুখী শিক্ষা
অধ্যায়-৩
১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ক