কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-৩
২০। কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সঠিক উপায় কী?
ক. দেখা ও শেখা খ. বই পড়া
গ. শিক্ষা ও প্রশিক্ষণ ঘ. অনুশীলন করা
২১। নিজের কর্মসংস্থান নির্বাচনের সময় কোন বিষয়টি কম গুরুত্বপূর্ণ?
ক. অন্যের ইচ্ছা খ. আগ্রহ গ. সামর্থ্য ঘ. ব্যক্তিত্ব
২২। আত্মকর্মসংস্থানের ফলে ব্যক্তির—
i. আত্মসম্মানবোধ বাড়ে ii. সাফল্য লাভে ব্যাঘাত ঘটে
iii. স্বাধীনভাবে কাজ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। মানুষের আবেগ-অনুভূতি ও আচার-আচরণের বিভিন্ন বৈশিষ্ট্যের সামগ্রিক রূপকে কী বলে?
ক. ব্যক্তিত্ব খ. পেশা গ. আগ্রহ ঘ. দায়িত্ব
২৪। একজন মানুষ বেশির ভাগ সময় ঘরে থাকতে পছন্দ করে, এটি কিসের বৈশিষ্ট্য?
ক. আগ্রহের খ. ব্যক্তিত্বের গ. কষ্টের ঘ. পারিবারিক
২৫। কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সবচেয়ে উপযুক্ত
উপায় কোনটি?
ক. বড়দের কাছে শেখা খ. বই পড়ে শেখা
গ. প্রশিক্ষণ ঘ. দেখে দেখে শেখা
২৬। নিচের কোনটি সেবাধর্মী পেশা?
ক. মালি খ. আঁকিয়ে গ. প্রকৌশলী ঘ. নার্স
২৭। উচ্চতর প্রশিক্ষণের ফলে একজন মানুষের কোনটি বৃদ্ধি পাবে?
ক. আবেগ খ. দক্ষতা গ. আগ্রহ ঘ. আত্মবিশ্বাস
২৮। মাটির জিনিসের ওপর সৌন্দর্য বৃদ্ধি করার কাজটি করে কোন
পেশার লোক?
ক. কামার খ. কুমোর গ. চিত্রশিল্পী ঘ. চারু ও কারুশিল্পী
২৯। পরিবার বা অন্য কারও কাছ থেকে শিখে নিতে পারি—এমন
কাজ কোনটি?
ক. রান্না খ. স্থাপত্য গ. নার্স ঘ. প্রকৌশলী
৩০। করিম একটি কারখানায় কাজ করে। ভারী জিনিসপত্র বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে হয়। এর ফলে তার কী ধরনের সমস্যা
দেখা দেয়?
ক. মানসিক খ. শারীরিক গ. শক্তি কমে যায় ঘ. অসুস্থ হয়ে যায়

উত্তর: কর্ম ও জীবনমুখী শিক্ষা

অধ্যায়-৩
২০. গ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. খ

সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা