* বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর ছাপা হলো নিচের অংশে।
অধ্যায়-১
১। প্রাচীনকালের বর্ণমালা কেমন ছিল?
ক. ছবিভিত্তিক খ. অক্ষরভিত্তিক
গ. বর্ণভিত্তিক ঘ. জ্যামিতিভিত্তিক
২। প্রাচীনকালে বাংলাদেশ কোন উপমহাদেশের অংশ ছিল?
ক. দক্ষিণ খ. দক্ষিণ-পূর্ব
গ. এশিয়া ঘ. ভারতীয়
৩। ভারতীয় উপমহাদেশ অঞ্চলে কত বছর আগে মানুষ বসতি স্থাপন করে?
ক. প্রায় ৫০ হাজার
খ. প্রায় ৬০ হাজার
গ. প্রায় ৭০ হাজার
ঘ. প্রায় ৮০ হাজার
৪। প্রাচীনকালে মানুষ কোথায় বাস করত?
ক. খোলা জায়গায় খ. পাহাড়ের গুহায়
গ. বনজঙ্গলে ঘ. নদীর ধারে
৫। প্রাচীনকালে ভূমির অবস্থা কেমন ছিল?
ক. উর্বর খ. অনুর্বর
গ. অম্লীয় ঘ. ক্ষারীয়
৬। আদিমকালে মানুষ ক্ষুধা নিবারণ করত কীভাবে?
ক. শিকার করে
খ. ফলমূল সংগ্রহ করে
গ. মাছ ধরে ঘ. সেদ্ধ খাবার খেয়ে
৭। প্রাচীন যুগে মানুষের জন্য কোন ব্যাপারটি সহজ ছিল না?
ক. বসতি স্থাপন করা
খ. ফলমূল সংগ্রহ করা
গ. শিকার করা ঘ. চাষাবাদ করা
৮। প্রাচীন যুগে বসতি স্থাপনের জন্য মানুষ কী খুঁজে বের করত?
ক. গাছের গুঁড়ি খ. গুহা
গ. নিরাপদ স্থান ঘ. বনজঙ্গল
৯। প্রাচীনকালে মানুষ পাহাড়ের কোথায় গুহা খনন করত?
ক. উঁচু ঢালে খ. নিচু ঢালে
গ. পাহাড়ের গা কেটে
ঘ. পাহাড়ের পাদদেশে
১০। নিচের কোনটিকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল?
ক. সমুদ্রকে খ. নদীকে
গ. মানববসতিকে ঘ. হ্রদকে
১১। বসতি স্থাপনের জন্য কোন ধরনের জায়গা নির্বাচন করা হতো?
ক. যেখানে সহজে ফলমূল পাওয়া যায়
খ. চাষাবাদ করা যায় এমন জায়গা
গ. প্রাকৃতিক বিপদমুক্ত
ঘ. যেখানে শিকার পাওয়া যায়
১২। প্রাচীনকাল থেকে মানুষ কায়িক শ্রম ও মেধাশ্রমের প্রয়োগ কোথায় করত?
ক. শিকারে খ. ফলমূল সংগ্রহে
গ. বসতি স্থাপনে
ঘ. দৈনন্দিন জীবনে
১৩। সভ্যতার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
ক. বিজ্ঞান ও প্রযুক্তি
খ. মেধা ও কায়িক শ্রম
গ. প্রয়োজনবোধ
ঘ. উদ্ভাবনী শক্তি
১৪। মানবাধিকার অগ্রগতির জন্য প্রয়োজন—
i. মেধার ii. শ্রমের iii. অর্থের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫। আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য হলো—
i. যেকোনো কাজে নিজের প্রতি আস্থা রাখে
ii. মাথা ঠান্ডা রেখে কাজ করে যায়
iii. অপছন্দনীয় ব্যক্তির কাজে বিরক্তি প্রকাশ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৬। বাংলাদেশের সংস্কৃতি কত বছরের প্রাচীন?
ক. দশ হাজার বছরের
খ. আড়াই হাজার বছরের
গ. তিন হাজার বছরের
ঘ. পাঁচ হাজার বছরের
১৭। উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. নোয়াখালী
গ. নরসিংদী ঘ. বান্দরবান
১৮। প্রাচীনকালের মানুষের মেধাশ্রমের উদাহরণ হিসেবে ধরা যায়
কোন বিষয়টিকে?
ক. গুহা খনন
খ. বসতবাড়ি গড়ে তোলা
গ. বাড়ি বানানোর উপাদান
সংগ্রহ করা
ঘ. বসতি স্থাপনের জন্য
জায়গা নির্বাচন
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা