কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানুষের প্রথম স্থায়ী বসতি ছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে
মানুষের প্রথম স্থায়ী বসতি ছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-১
১৯। উয়ারী-বটেশ্বর গ্রামে কত মিটার দীর্ঘ বাহুবিশিষ্ট বর্গাকৃতি দুর্গ-প্রাচীর ও পরিখা রয়েছে?
ক. ২০৫ মিটার খ. ৩০৭ মিটার
গ. ৬০০ মিটার ঘ. ৮০০ মিটার
২০। উয়ারী-বটেশ্বর গ্রামের বহির্দেশীয় দুর্গ-প্রাচীর ও পরিখা কোন নদের প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত?
ক. ব্রহ্মপুত্র খ. আড়িয়াল খাঁ
গ. গোমতী ঘ. নাফ

২১। বাংলাদেশের কোথায় প্রাচীন স্থাপত্যে মাটির দেয়ালের চিহ্ন পাওয়া গেছে?
ক. রাজবাড়ীতে
খ. ঢাকার লালবাগে
গ. কুমিল্লায়
ঘ. উয়ারী-বটেশ্বরে
২২। আদি যুগে উয়ারী-বটেশ্বর আড়ত হিসেবে ব্যবহূত হতো—কার বিবরণ থেকে এ তথ্য জানা যায়?
ক. জি কে এলেমির খ. র্যাটজেলের
গ. জন লিওনের ঘ. টলেমির
২৩। আদিকাল পর্বের বহির্বাণিজ্য কেন্দ্র হিসেবে অনুমতি হয় কোন স্থানটি?
ক. উয়ারী-বটেশ্বর খ. মেহেরগড়
গ. গাঙ্গেয় উপত্যকা ঘ. কয়রা নদীখাদ
২৪। সভ্যতার শুরুতে মানুষ কোনটি আবিষ্কার করেছিল?
ক. চাকা খ. আগুন
গ. চাষাবাদের জিনিস ঘ. রোবট
২৫। কোন আবিষ্কারটি মানুষকে সভ্য মানুষ হিসেবে পরিচিত করেছে?
ক. আগুন খ. রোবট
গ. চাকা ঘ. বিভিন্ন জিনিসপত্র
২৬। মানুষের প্রথম স্থায়ী বসতি কোথায় অবস্থিত ছিল?
i. টেমস নদীর তীরে
ii. ইউফ্রেটিস নদীর তীরে
iii. টাইগ্রিস নদীর তীরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭। শুকনো ডালে ডালে ঘষা লেগে সৃষ্ট হওয়া স্ফুলিঙ্গ কিসে পরিণত হয়?
ক. ছাইয়ে খ. কয়লায়
গ. বিশাল আগুনে ঘ. ধোঁয়ায়
২৮। প্রাকৃতিক কোন ঘটনা থেকে রান্নার প্রচলন হয়?
ক. আগ্নেয়গিরি থেকে খ. দাবানল থেকে
গ. পাথরের ও ডালের ঘষা থেকে সৃষ্ট
স্ফুলিঙ্গের মাধ্যমে
ঘ. আগুনের থেকে
২৯। মানুষ আগুনের ব্যবহার শিখেছিল কীভাবে
ক. আগুন ধরানোর কৌশল আয়ত্ত করে
খ. আগুনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে
গ. প্রাকৃতিক ঘটনা দেখে
ঘ. মেধাশ্রমের মাধ্যমে
৩০। আদি যুগে মানুষ কীভাবে আগুন জ্বালাত?
ক. শুকনো ডালে ডালে ঘষা লাগিয়ে
খ. দেশলাই দিয়ে
গ. দাবানল থেকে আগুন নিয়ে
ঘ. পাথর ঘষে ঘষে
৩১। পাথর ঘষে ঘষে আগুন জ্বালানো কী রকম কাজ ছিল?
ক. সহজ খ. ব্যয়বহুল
গ. কষ্টসাধ্য ঘ. অত্যন্ত সহজ
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা