বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেওয়া হলো নিচের অংশে।
অধ্যায়-১
৩২। দীর্ঘ সময় আগুন জ্বালিয়ে রাখা যাবে—এটি মানুুষ কীভাবে শিখেছিল?
ক. প্রাকৃতিক ঘটনা দেখে খ. দাবানল দেখে
গ. আগুনের ওপর নিয়ন্ত্রণ রেখে ঘ. মেধাশ্রমের মাধ্যমে
৩৩। মানুষ তার জীবনের প্রয়োজনীয় বস্তু ও প্রযুক্তি উদ্ভাবন করতে শিখেছে কীভাবে?
ক. মেধাশ্রমের মাধ্যমে খ. কায়িক শ্রমের মাধ্যমে
গ. প্রাকৃতিক ঘটনা দেখে ঘ. আগুনের ব্যবহার থেকে
৩৪। প্রাচীনকালে মানুষ কোথা থেকে শিক্ষা গ্রহণ করত?
ক. পরিবার থেকে খ. বিদ্যালয় থেকে
গ. প্রকৃতি থেকে ঘ. নিজের মেধাশ্রমের মাধ্যমে
৩৫। প্রাচীন মানুষেরা খেয়াল করেছিল কোনটি ছাড়া আগুন জ্বালানো
সম্ভব নয়।
ক. দেশলাই খ. বাতাস গ. দাবানল ঘ. শুকনো ডালপালা
৩৬। মেধাশ্রম ও কায়িক শ্রমের সমন্বিত উদাহরণ—
i. প্রাকৃতিক ঘটনা দেখে শেখা ii. মাংস আগুনে পুড়িয়ে খাওয়া
iii. আগুন ধরানোর কৌশল আয়ত্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৭। প্রকৃতির নানা ঘটনা দেখে মানুষ—
i. ভাবত ii. চিন্তা করত iii. মাথা খাটাত
নিজের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৮। মেধাশ্রমের মাধ্যমে মানুষ শিখেছিল—
i. বাতাস না থাকলে আগুন নিভে যায়
ii. বেশি বাতাসে আগুন নিভে যায়
iii. ভেজা কোনো কিছুতে আগুন লাগে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৯। অনেক আগে মানুষ কীভাবে বসবাস করত?
ক. একা একা খ. দলবদ্ধভাবে গ. পরিবার হিসেবে ঘ. সমাজবদ্ধ হয়ে
৪০। কোথায় বসবাসের প্রয়োজনে মানুষকে অনেক কিছু করতে হতো?
ক. পাহাড়ের গুহায় খ. গাছের কোটরে গ. খোলা আকাশে ঘ. সমাজে
৪১. মিসরের পিরামিড কী দিয়ে তৈরি?
ক. বালু দিয়ে খ. মার্বেল পাথর দিয়ে
গ. সিমেন্ট দিয়ে ঘ. বড় বড় পাথর দিয়ে
৪২। মিসরের পিরামিডের একেকটি পাথরের গড় ওজন কত?
ক. প্রায় পাঁচ কেজি খ. প্রায় দশ মণ গ. আড়াই টন ঘ. প্রায় ছয় টন
৪৩। প্রাচীন যুগে মানুষ প্রথম প্রথম বড় পাথর কীভাবে বহন করত?
ক. ঠেলাগাড়ির মাধ্যমে খ. নিজেদের কাঁধে ও মাথায় করে
গ. গড়িয়ে গড়িয়ে ঘ. সবাই দলবদ্ধভাবে
৪৪। প্রাচীন মানুষেরা ভারী বস্তুগুলো বহনের জন্য কী ধরনের কৌশল
বের করল?
ক. গাছের গুঁড়ির ওপর দিয়ে গড়িয়ে খ. ঠেলাগাড়ির মাধ্যমে
গ. সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঘ. দলবদ্ধভাবে গড়িয়ে গড়িয়ে
৪৫। আজ থেকে কত বছর পূর্বে মানুষ চাকা আবিষ্কার করেছিল?
ক. প্রায় ২৫০০ বছর খ. প্রায় ৪০০ বছর
গ. প্রায় ৫৬০০ বছর ঘ. প্রায় ১০,০০০ বছর
৪৬। প্রাচীনকালে কী ধরনের বাহন প্রচলিত ছিল?
ক. ঠেলাগাড়ি খ. গরুর গাড়ি গ. ঘোড়ার গাড়ি ঘ. রথ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক
বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৯
৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ক
অধ্যায়-১০
১. গ ২. ক ৩. খ ৪. খ ৫. খ
চারু ও কারুকলা
অধ্যায়-১
১. ক ২. গ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. ক ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. ক ১৩. ক ১৪. ঘ
কর্ম ও জীবনমুখী শিক্ষা
অধ্যায়-১
৩২. ঘ ৩৩. ক ৩৪. গ ৩৫. খ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ঘ ৩৯. খ ৪০. ঘ ৪১. ঘ ৪২. গ ৪৩. খ ৪৪. ক ৪৫. গ ৪৬. ঘ