জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৬ ইংরেজি মডেল টেস্ট কর্ম ও জীবনমুখী শিক্ষা
কর্ম ও জীবনমুখী শিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-১
৭৪। সুজন পরীক্ষার খাতায় অসদুপায় অবলম্বন করল। কোনটি না থাকার কারণে সুজন এ ধরনের কাজ করে?
ক. আত্মবিশ্বাস খ. সাহস গ. কর্মস্পৃহা ঘ. আত্মমর্যাদা
৭৫। যারা দেশের ও অন্যের ক্ষতি করে, তাদের কোনটি নেই?
ক. আত্মবিশ্বাস খ. বিবেক গ. আত্মমর্যাদাবোধ ঘ. মনুষ্যত্ব
৭৬। মানিক সাহেব অনৈতিক কিছু পছন্দ করেন না। তাঁর মধ্যে কোন জিনিসটি প্রখর?
ক. আত্মমর্যাদাবোধ খ. আত্মবিশ্বাস গ. সাহস ঘ. নিজের প্রতি আস্থা
৭৭। রাস্তাঘাটে যারা মেয়েদের প্রতি বাজে মন্তব্য করে, তারা কোন প্রকৃতির লোক?
ক. সাহসী খ. সন্ত্রাসী গ. আত্মমর্যাদাহীন ঘ. আত্মমর্যাদাবান
৭৮। কী ধরনের মানুষ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে?
ক. বিবেকবান খ. চিন্তাবিদ গ. আত্মবিশ্বাসী ঘ. আত্মমর্যাদাবান
৭৯। যাদের আত্মমর্যাদাবোধ নেই, তারা—
i. সম্পদ নষ্ট করে ii. দেশের ক্ষতি করে iii. গাড়ি ভাঙচুর করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৮০। বাবুলের মাঝে আত্মমর্যাদা আছে। বাবুলের এই গুণটি ফুটে উঠবে—
i. সত্য কথা বলার মাধ্যমে ii. কাজে ফাঁকি দেওয়ার মাধ্যমে
iii. সবাইকে সম্মান করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮১। একজন আত্মমর্যাদাবান শিক্ষক—
i. ক্লাসে দেরি করে আসেন না ii. পাঠদানে গাফিলতি করেন না
iii. ক্লাসে অনর্থক কাউকে শাস্তি দেন না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮২। আত্মমর্যাদাবান লোকের বৈশিষ্ট্য হলো—
i. সত্য কথা বলে ii. কাজে ফাঁকি দেয় না
iii. সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮৩। কারা সব সময় সত্য কথা বলে?
ক. যাদের আত্মমর্যাদা আছে খ. যারা আত্মবিশ্বাসী
গ. যারা সৃজনশীল চলাফেরা করে ঘ. যারা বিবেকবান মানুষ
৮৪। চাঁদ কী ধরনের উপগ্রহ?
ক. কৃত্রিম খ. প্রাকৃতিক গ. মানুষের তৈরি ঘ. সৌরচালিত
৮৫। কোন ক্ষেত্রে মানুষের আত্মবিশ্বাসী হওয়া বেশি প্রয়োজন?
ক. কর্মক্ষেত্রে খ. যোগ্যতার ক্ষেত্রে গ. দক্ষতার ক্ষেত্রে ঘ. ক্ষমতার ক্ষেত্রে
৮৬। কোনটির মাধ্যমে মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে?
ক. সাহসের মাধ্যমে খ. কাজের মাধ্যমে
গ. দক্ষতার মাধ্যমে ঘ. যোগ্যতার মাধ্যমে
৮৭। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দিপু দৌড়ে প্রথম হয়। এ ক্ষেত্রে দিপুর কোনটি তৈরি হবে?
ক. অহংকার খ. সম্মান গ. গর্ব ঘ. আত্মবিশ্বাস
৮৮। আত্মবিশ্বাসী মানুষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. সাহস খ. আত্মমর্যাদা গ. ঈর্ষা ঘ. নিজের প্রতি আস্থা
৮৯। আত্মবিশ্বাসের দ্বিতীয় উপাদান কোনটি?
ক. নিজের প্রতি আস্থা খ. প্রখর চিন্তাশক্তি গ. সাহস ঘ. আত্মমর্যাদা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
কর্ম ও জীবনমুখী শিক্ষা
অধ্যায়-১
৭৪. ঘ ৭৫. খ ৭৬. ক ৭৭. গ ৭৮. ঘ ৭৯. ঘ ৮০. গ ৮১. ক ৮২. ঘ ৮৩. ক ৮৪. খ ৮৫. ক ৮৬. খ ৮৭. ঘ ৮৮. ঘ ৮৯. গ