কর্ম ও জীবনমুখী শিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।
অধ্যায়-১
৯০। পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছিল?
ক. বৈষম্যমূলক খ. স্বজনপ্রীতি
গ. স্বৈরাচারমূলক ঘ. সৌহার্দ্যপূর্ণ
৯১। আত্মবিশ্বাসের তৃতীয় উপাদান বলা যায় কোনটিকে?
ক. নিজের প্রতি আস্থাকে খ. সাহসকে
গ. সচেতনতাকে ঘ. নিজের দক্ষতাকে
৯২। কখন একজন মানুষ তার নিজের এবং পারিপার্শ্বিকতার প্রতি
সচেতন হয়?
ক. আত্মমর্যাদাবান হলে খ. আত্মবিশ্বাসী হলে
গ. সমাজের প্রধান হলে ঘ. মনুষ্যত্ববোধ থাকলে
৯৩। কারা সব সময় পরিকল্পনা করেই কাজে নামে?
ক. আত্মমর্যাদাবানেরা খ. সচেতনবিদেরা
গ. সাহসীরা ঘ. আত্মবিশ্বাসীরা
৯৪। যারা দূরদর্শী নয়, তারা কী হতে পারে না?
ক. সাহসী খ. সচেতন গ. আত্মবিশ্বাসী ঘ. দক্ষ
৯৫। দূরদর্শিতার সঙ্গে কোনটি না থাকলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়?
ক. পরিকল্পনা খ. ক্ষমতা গ. সাহস ঘ. আত্মবিশ্বাস
৯৬। রাকিব ভালো ছাত্র। কিন্তু সে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। এ ক্ষেত্রে তার—
i. সাহসের অভাব রয়েছে
ii. আত্মমর্যাদার অভাব রয়েছে
iii. নিজের প্রতি আস্থা নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৭। আত্মবিশ্বাসী মানুষের বৈশিষ্ট্য হলো—
i. নিজের প্রতি আস্থা ii. সাহস iii. সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৮। নিজের প্রতি আস্থা অর্জিত হয়—
i. কাজের দক্ষতার মাধ্যমে
ii. কাজ করার যোগ্যতার মাধ্যমে
iii. নিজের কাজ নিজে করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৯। একজন আত্মবিশ্বাসী মানুষ সব সময়—
i. পরিকল্পনা করে কাজে নামে
ii. কাজে দূরদর্শিতার সমন্বয় ঘটায়
iii. কাজে প্রজ্ঞার সমন্বয় ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০০। আমরা যদি আত্মবিশ্বাসী হতে চাই, তাহলে—
i. নিজের প্রতি আস্থাশীল হতে হবে
ii. সাহসের সঙ্গে পরিকল্পনামাফিক এগিয়ে যেতে হবে
iii. নিজের অবস্থা পর্যবেক্ষণ করে ভালো পরিকল্পনা করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১০১। তুমি বড় হয়ে যে পেশাতেই যাও না কেন, কোনো কাজে সফলতা অর্জনের জন্য তোমাকে কেমন হতে হবে?
ক. আত্মবিশ্বাসী খ. সাহসী গ. সৃজনশীল ঘ. আত্মমর্যাদাবান
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর
কর্ম ও জীবনমুখী শিক্ষা
অধ্যায়-১
৯০. ক ৯১. গ ৯২. খ ৯৩. ঘ ৯৪. গ ৯৫. ক ৯৬. গ ৯৭. ঘ ৯৮. ঘ ৯৯. ঘ ১০০. ঘ ১০১. গ
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা