কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, কর্ম ও জীবনমুখী শিক্ষা থেকে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। সঠিক উত্তর দেখো নিচের অংশে।

অধ্যায়-২
১৫। তুমি যদি নিজের কাজ নিজে করো, তাহলে তোমার—
i. সারা দিন ভালো যায় ii. শরীর ভালো থাকে iii. মন ভালো থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৬। প্রাত্যহিক জীবনে নিজের কাজ নিজে করলে—
i. কাজের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যাবে ii. কাজের আগ্রহ বেড়ে যাবে
iii. কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭। মানুষ সহনশীলতার শিক্ষা পায়—
i. কাজের প্রাপ্তির মাধ্যমে
ii. নিজের কাজ নিজে করার মাধ্যমে
iii. কাজের অভ্যাস, ভুল আর বারবার চেষ্টা করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৮। প্রত্যেক ব্যক্তির নিজস্ব—
i. ব্যক্তিত্ব আছে ii. মনোবৃত্তি আছে iii. কাজ করার যোগ্যতা আছে
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের—
i. ব্যক্তিসত্তা ও মনন পরিবর্তিত হয়
ii. রুচিবোধের পরিচয় পাওয়া যায়
iii. ব্যক্তিসত্তা ও মনন পরিশীলিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২০। মানুষের কাজের মাধ্যমে—
i. ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায় ii. মননশীলতার পরিচয় পাওয়া যায়
iii. রুচিবোধের পরিচয় পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২১। কাজের প্রতি প্রবল আগ্রহ থাকলে—
i. কাজের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়
ii. যেকোনো কাজে দ্রুত যুক্ত হয়ে যাওয়া যায়
iii. কর্মঠ ও কর্মতত্পর হওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২২। অলসতার মাধ্যমে—
i. মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে ii. মনোবল নিঃশেষ হয়ে যায়
iii. কর্মস্পৃহা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩। কাজ করার মাধ্যমে কাজের প্রতি মানুষের—
i. লজ্জা বৃদ্ধি পায় ii. ভয় হ্রাস পায় iii. হীনম্মন্যতা দূর হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৪। কাজ করার স্পৃহা তৈরি হলে—
i. সৃজনশীলতার বিকাশ ঘটবে ii. উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে
iii. সময় বাঁচিয়ে কম পরিশ্রমে কাজ করা যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
* বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১০
৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. ঘ ৪৩. খ ৪৪. ঘ ৪৫. ঘ ৪৬. ঘ ৪৭.খ ৪৮. ঘ ৪৯. ঘ ৫০. খ
চারু ও কারুকলা
অধ্যায়-৩
১৫. খ ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. খ ২২. গ ২৩. ঘ ২৪. খ ২৫. ক ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. খ
কর্ম ও জীবনমুখী শিক্ষা
অধ্যায়-২
১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. ক ১৯. গ ২০. ঘ ২১. ঘ ২২. ক ২৩. খ ২৪. ঘ