বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৪৬। প্রাচীনকালে কী ধরনের বাহন প্রচলিত ছিল?
ক. ঠেলাগাড়ি খ. গরুর গাড়ি গ. ঘোড়ার গাড়ি ঘ. রথ
৪৭। মানুষ দলবদ্ধ হয়ে বসবাস শুরু করার কারণ—
i. একা একা বাস করা কঠিন বলে ii. বন্য প্রাণীর আক্রমণের ভয়ে
iii. সব কাজ নিজেকে করতে হয় বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৪৮। যারা মাটির পাত্র তৈরি ও নকশা করে, তারা সমাজে কী নামে পরিচিত?
ক. কামার খ. কুমোর গ. রন্ধনশিল্পী ঘ. চিত্রশিল্পী
৪৯। সর্বপ্রাচীন লেখার প্রচলন ছিল কাদের মধ্যে?
ক. মিসরীয়দের খ. রোমানদের গ. ফিনিশিয়ানদের ঘ. গ্রিকদের
৫০। প্রাচীন যুগে কোন পদ্ধতিতে মানুষ মনের ভাব বোঝাত?
ক. বর্ণমালা খ. ছবি গ. লিখন ঘ. ইশারা-ইঙ্গিত
৫১। কোন পদ্ধতির উদ্ভব নিয়ে মজার মজার উপকথা আছে?
ক. ছবি খ. যোগাযোগ গ. বর্ণ ঘ. লিখন
৫২। চীনের উপকথা অনুযায়ী চীনা অক্ষরগুলো তৈরি করেছিলেন কে?
ক. সাংচিয়েন খ. ইয়ং ঝু গ. জেট লি ঘ. পিয়ং ইয়ং
৫৩। উপমহাদেশের উপকথা অনুযায়ী ভারতবর্ষের প্রাচীন লিপি আবিষ্কার করেছিলেন কে?
ক. ব্রহ্মা খ. বিষ্ণু গ. বাল্মীকি ঘ. কার্তিক
৫৪। দেবতা ব্রহ্মার নামানুসারে ভারতবর্ষের লিপির নামকরণ করা হয় কোনটি?
ক. বাংলালিপি খ. বর্ণমালা গ. ব্রাহ্মীলিপি ঘ. বাল্মীকিলিপি
৫৫। আমাদের বাংলালিপি এসেছে কোথা থেকে
ক. বর্ণমালা খ. ব্রাহ্মীলিপি গ. বাল্মীকিলিপি ঘ. সংস্কৃত
৫৬। মানবসভ্যতার জন্য অনেক বড় আবিষ্কার কোনটি?
ক. চাকা খ. আগুন গ. রোবট ঘ. লিপি
৫৭। প্রাচীনকালে যারা লিখতে পারত, তাদের কী বলা হতো?
ক. লেখক খ. আগুন গ. পণ্ডিত ঘ. শিক্ষিত
৫৮। ‘রোবট’ কী?
ক. একধরনের মানুষ খ. যন্ত্রমানব
গ. যে নিজে কাজ করতে পারে ঘ. একধরনের কম্পিউটার
৫৯। রোবট নিয়ে প্রথম চিন্তা করেছিলেন কে?
ক. সক্রেটিস খ. প্লুটো গ. অ্যারিস্টটল ঘ. উইলিয়াম হার্ভে
৬০। অ্যারিস্টটল কত খ্রিষ্টপূর্বে প্রথম রোবটের ধারণা মানুষকে শোনান?
ক. ২৮০ খ. ৩২০ গ. ৩৮০ ঘ. ৪০০
৬১। অ্যারিস্টটলের সময় সমাজে কোন প্রথা চালু ছিল?
ক. দাসপ্রথা খ. জাতিগত বৈষম্য গ. বর্ণবাদ ঘ. রাজপ্রথা
৬২। লিখন পদ্ধতির আবিষ্কার—
i. মানুষের কঠিন মেধাশ্রমের ফল
ii. এর ফলে মানুষের অন্যান্য মেধাশ্রম রক্ষা পেয়েছে
iii. এর ফলে ইতিহাস, প্রাচীন সভ্যতার কথা সংরক্ষণ করা গেছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-১
৪৬. ঘ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. গ ৫০. খ ৫১. ঘ ৫২. ক ৫৩. ক ৫৪. গ ৫৫. খ ৫৬. ঘ ৫৭. খ ৫৮. খ ৫৯. গ ৬০. খ ৬১. ক . ৬২. ঘ।
সহকারী শিক্ষক