কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৬৩। অ্যারিস্টটলের ধারণার পর কে রোবট বানানোর চেষ্টা করেছিলেন?
ক. প্লুটো খ. সক্রেটিস
গ. জ্যাঁক দ্য ভকেনসন ঘ. লিওনার্দো দ্য ভিঞ্চি
৬৪। আধুনিক বিজ্ঞানের অসংখ্য আবিষ্কারের পরিকল্পনা করেছিলেন কে?
ক. অ্যারিস্টটল খ. সক্রেটিস
গ. লিওনার্দো দ্য ভিঞ্চি ঘ. জ্যাঁক দ্য ভকেনসন
৬৫। স্বয়ংক্রিয় যন্ত্রকে রোবট বলা শুরু হয় কত সালের দিকে?
ক. ১৯০০ সালে খ. ১৯১৩ সালে গ. ১৯২০ সালে ঘ. ১৯৪৭ সালে
৬৬। রোবট শব্দটির প্রচলন করেন কে?
ক. হেনরি ফোর্ড খ. ক্যারেল কাপেক
গ. লিওনার্দো দ্য ভিঞ্চি ঘ. জ্যাঁক দ্য ভকেনসন
৬৭। রোবট বানানো কিসের উদাহরণ?
ক. মেধাশ্রমের খ. কায়িক শ্রমের
গ. প্রযুক্তির উন্নয়নের ঘ. বিজ্ঞান ও কলাকৌশলের
৬৮। যাঁরা মহাকাশে যান, তাঁদের কী বলা হয়।
ক. মহাকাশচারী খ. নভোচারী গ. বিজ্ঞানী ঘ. আকাশচারী
৬৯। কত সালে ব্রিটেন বেলুন ফ্লাইট চালু করেছিল?
ক. ১৯৯০ সালে খ. ১৯১২ সালে গ. ১৯২৩ সালে ঘ. ১৯৫৩ সালে
৭০। মহাশূন্যে পাঠানো প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি?
ক. স্পুটনিক-১ খ. স্পুটনিক-২ গ. অ্যাপোলো-১১ ঘ. অ্যাপোলো-১০
৭১। কত সালে স্পুটনিক-১ মহাকাশে পাঠানো হয়?
ক. ১৯২৩ সালে খ. ১৯৩৭ সালে গ. ১৯৫৭ সালে ঘ. ১৯৭৩ সালে
৭২। কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল?
ক. যুক্তরাষ্ট্র খ. ইতালি গ. রাশিয়া ঘ. সোভিয়েত ইউনিয়ন
৭৩। পৃথিবীর উপগ্রহ বলতে কী বোঝায়?
ক. পৃথিবীকে প্রদক্ষিণ করে এমন বস্তু
খ. পৃথিবী থেকে প্রদক্ষিণ করে এমন বস্তু
গ. পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে বস্তু অবস্থিত
ঘ. পৃথিবীকে আলো দেয় যে বস্তু
৭৪। সৌমিত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করল। কোনটি না থাকার কারণে সৌমিত্র এরূপ কাজ করে?
ক. আত্মবিশ্বাস খ. সাহস গ. কর্মস্পৃহা ঘ. আত্মমর্যাদা
৭৫। যারা দেশের ও অন্যের ক্ষতি করে, তাদের কোনটি নেই?
ক. আত্মবিশ্বাস খ. বিবেক গ. আত্মমর্যাদাবোধ ঘ. মনুষ্যত্ব।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-১: ৬৩. ঘ ৬৪. গ ৬৫. গ ৬৬. খ ৬৭. ক ৬৮. খ ৬৯. খ ৭০. ক ৭১. গ ৭২. ঘ ৭৩. ক ৭৪. ঘ ৭৫. খ।
সহকারী শিক্ষক