কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৭৬। সোলায়মান সাহেব অনৈতিক কিছু পছন্দ করেন না। তার মাঝে কোন জিনিসটি প্রখর?
ক. আত্মমর্যাদাবোধ খ. আত্মবিশ্বাস গ. সাহস ঘ. নিজের প্রতি আস্থা
৭৭। রাস্তাঘাটে যারা মেয়েদের প্রতি বাজে মন্তব্য করে, তারা কোন প্রকৃতির লোক?
ক. সাহসী খ. সন্ত্রাসী গ. আত্মমর্যাদাহীন ঘ. আত্মমর্যাদাবান
৭৮। কী ধরনের মানুষ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে?
ক. বিবেকবান খ. চিন্তাবিদ গ. আত্মবিশ্বাসী ঘ. আত্মমর্যাদাবান
৭৯। যাদের আত্মমর্যাদাবোধ নেই, তারা—
i. অন্যের সম্পদ নষ্ট করে ii. দেশের ক্ষতি করে
iii. রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করে
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮০। তোমার মাঝে আত্মমর্যাদা আছে। তোমার এ গুণটি ফুটে উঠবে—
i. সত্য কথা বলার মাধ্যমে ii. কাজে ফাঁকি দেওয়ার মাধ্যমে
iii. সবাইকে সম্মান করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮১। একজন আত্মমর্যাদাবান শিক্ষক—
i. ক্লাসে দেরি করে আসেন না ii. পড়াশোনায় ফাঁকি দেন না
iii. ক্লাসে অনর্থক কাউকে শাস্তি দেন না
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮২। আত্মমর্যাদাবান লোকের বৈশিষ্ট্য হলো—
i. সত্য কথা বলে ii. কাজে ফাঁকি দেয় না
iii. সব শ্রেণি-পেশার মানুষকে সম্মান করে
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৮৩। কারা সব সময় সত্য কথা বলে?
ক. যাদের আত্মমর্যাদা আছে খ. যারা আত্মবিশ্বাসী
গ. যারা সৃজনশীল চলাফেরা করে ঘ. যারা বিবেকবান মানুষ
৮৪. চাঁদ কী ধরনের উপগ্রহ?
ক. কৃত্রিম খ. প্রাকৃতিক গ. মানুষের তৈরি ঘ. সৌরচালিত
৮৫. কোন ক্ষেত্রে মানুষের আত্মবিশ্বাসী হওয়া বেশি প্রয়োজন?
ক. কর্মক্ষেত্রে খ. যোগ্যতার ক্ষেত্রে গ. দক্ষতার ক্ষেত্রে ঘ. ক্ষমতার ক্ষেত্রে
৮৬. কোনটির মাধ্যমে মানুষ চিরস্মরণীয় হয়ে থাকে?
ক. সাহসের মাধ্যমে খ. কাজের মাধ্যমে
গ. দক্ষতার মাধ্যমে ঘ. যোগ্যতার মাধ্যমে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-১
৭৬. ক ৭৭. গ ৭৮. ঘ ৭৯. ঘ ৮০. গ ৮১. ক ৮২. ঘ ৮৩. ক ৮৪. খ ৮৫. ক ৮৬. খ।
সহকারী শিক্ষক