কর্ম ও জীবনমুখী শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৮৭. স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সোহম প্রথম হয়। এ ক্ষেত্রে সোহমের কোনটি তৈরি হবে?
ক. অহংকার খ. সম্মান গ. গর্ব ঘ. আত্মবিশ্বাস
৮৮. আত্মবিশ্বাসী মানুষের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
ক. সাহস খ. আত্মমর্যাদা গ. ঈর্ষা ঘ. নিজের প্রতি আস্থা
৮৯. আত্মবিশ্বাসের দ্বিতীয় উপাদান কোনটি?
ক. নিজের প্রতি আস্থা খ. প্রখর চিন্তাশক্তি গ. সাহস ঘ. আত্মমর্যাদা
৯০. পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছিল?
ক. বৈষম্যমূলক খ. স্বজনপ্রীতি গ. স্বৈরাচারমূলক ঘ. সৌহার্দ্যমূলক
৯১. আত্মবিশ্বাসের তৃতীয় উপাদান বলা যায় কোনটিকে?
ক. নিজের প্রতি আস্থাকে খ. সাহসকে
গ. সচেতনতাকে ঘ. নিজের দক্ষতাকে
৯২. কখন একজন মানুষ তার নিজের এবং পারিপার্শ্বিকতার প্রতি সচেতন হয়?
ক. আত্মমর্যাদাবান হলে খ. আত্মবিশ্বাসী হলে
গ. সমাজের প্রধান হলে ঘ. মনুষ্যত্ববোধ থাকলে
৯৩. কারা সব সময় পরিকল্পনা করেই কাজে নামেন?
ক. আত্মমর্যাদাবানেরা খ. সচেতন ব্যক্তিরা গ. সাহসীরা ঘ. আত্মবিশ্বাসীরা
৯৪. যারা দূরদর্শী নয়, তারা কী হতে পারে না?
ক. সাহসী খ. সচেতন গ. আত্মবিশ্বাসী ঘ. দক্ষ
৯৫. দূরদর্শিতার সঙ্গে কোনটি না থাকলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়?
ক. পরিকল্পনা খ. ক্ষমতা গ. সাহস ঘ. আত্মবিশ্বাস
৯৬. রাকিব ভালো ছাত্র। কিন্তু সে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে না। এ ক্ষেত্রে তার—
i. সাহসের অভাব রয়েছে ii. আত্মমর্যাদার অভাব রয়েছে
iii. নিজের প্রতি আস্থা নেই
নিজের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৭. আত্মবিশ্বাসী মানুষ—
i. নিজের প্রতি আস্থা রাখে ii. সাহসী হয় iii. সচেতন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৯৮. নিজের প্রতি আস্থা অর্জিত হয়—
i. কাজের দক্ষতার মাধ্যমে ii কাজ করার যোগ্যতার মাধ্যমে
iii. নিজের কাজ নিজে করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-১
৮৭. ঘ ৮৮. ঘ ৮৯. গ ৯০. ক ৯১. গ ৯২. খ ৯৩. ঘ ৯৪. গ ৯৫. ক ৯৬. গ ৯৭. ঘ ৯৮. ঘ।
সহকারী শিক্ষক