বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১. কারা নিজেদের কাজ নিজেরাই করতেন?
ক. ছাত্ররা খ. সমাজের লোকেরা গ. কাজের লোকেরা ঘ. বিখ্যাত ব্যক্তিরা
২. কোন কাজটি সরাসরি অনুশীলনমূলক কাজ?
ক. আত্মনির্ভরশীল হওয়ার গল্প পড়া খ. নিজের কাজ নিজে করা
গ. অন্যকে দিয়ে কাজ করানো ঘ. সৃজনশীল কাজ দেখা
৩. নিচের কোন কাজটি সৌন্দর্যবোধের পরিচয় বহন করে?
ক. বাড়িতে বিদ্যুত্ থাকা খ. বাড়িঘর পরিষ্কার রাখা
গ. বাড়ির কাজ অন্যকে দিয়ে করানো ঘ. দামি দামি পোশাক পরা
৪. নিজের কাজ অন্যে করলে কী হবে?
ক. কাজের গুরুত্ব বেড়ে যাবে খ. কাজের গুরুত্ব কমে যাবে
গ. নিজের সম্মান বাড়বে ঘ. অন্যেরা ভালো বলবে
৫. নিজের কাজ নিজে করলে কোনটি বৃদ্ধি পাবে?
ক. কাজ করার দক্ষতা খ. কাজ করার হীনম্মন্যতা
গ. কাজের প্রতি অনীহা ঘ. পরনির্ভরশীলতা
৬. যেকোনো কাজ করার ক্ষেত্রে কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খ. সহনশীলতা ও ধৈর্য
গ. সৃজনশীলতা ঘ. কর্মতত্পরতা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
কর্ম ও জীবনমুখী শিক্ষা: সঠিক উত্তর
অধ্যায়-২
১. ঘ ২. খ ৩. খ ৪. খ ৫. ক ৬. খ।
সহকারী শিক্ষক